বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

তারেক জিয়ার ৩১ দফা রাষ্ট্র্রকাঠামো বাস্তবায়নের লক্ষ্যে শাহমাহমুদপুরে লিফলেট বিতরণ

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ১০:৪১ পিএম
তারেক জিয়ার ৩১ দফা রাষ্ট্র্রকাঠামো বাস্তবায়নের লক্ষ্যে শাহমাহমুদপুরে লিফলেট বিতরণ
বৈষম্য বিহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের মান্দারী এলাকা থেকে শুরু হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক পদক্ষিণ করে মহামায়া বাজারে এসে শেষ হয়। পরে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনির সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সলিম উস সালাম।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ্যাড. শিরিন সুলতানা, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি আবু তাহের খোকা। এসময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জালাল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সহ সাংগঠনিক সম্পাদক মহসিন তপদার, যুব বিষয়ক সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব বেপারী, সাধারণ সম্পাদক কবির মিজি, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রপু হজী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মিজি, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন গাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন পাটওয়ারী, বিএনপি নেতা বাচ্চু হাজী, মহসিন মল্লিক, শরীফ পাটওয়ারী, উপজেলা যুবদলের সদস্য শওকত কারী।
এসময় আরো উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি সদস্য মনিরুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মাহবুব গাজী, সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন কুসুম, সাংগঠনিক সম্পাদক মজিব কারী, যুবদল নেতা বিল্লাল পাটওয়ারী, মিলন মিজি, ইকবাল খান, ফয়েজ পাটওয়ারী, জুলহাস পাটওয়ারী, ইউসুফ মিজি, নাসির হাজী, অলিউল্যাহ গাজী, স্বেচ্ছাসেবক দল নেতা শাকিল পাটওয়ারী, ইউনিয়ন মহিলা দলের সভাপতি পারুল আক্তার, সাবেক ছাত্রদল নেতা হানিফ মাহমুদ, রাশেদ নিজাম রাজু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশেক এলাহী, সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন, ছাত্রদল নেতা শাকিল গাজী, ইউনিয়ন শ্রমীক দলের সভাপতি আলমগীর খান, সাধারণ সম্পাদক মনির হোসেন গাজী, ইউনিয়ন কৃষক দলের সভাপতি সোহাগ খান, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সার্ভেয়ার, ইউনিয়ন তাঁতীদলের সভাপতি শাহাদাত গাজী, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মল্লিক সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকগণ।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।