বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বিএনপির মূল চালিকা শক্তি হচ্ছে এদেশের জনগণ: কেন্দ্রীয় বিএনপি নেতা মোস্তফা খান সফরী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৯:৩৬ পিএম
বিএনপির মূল চালিকা শক্তি হচ্ছে এদেশের জনগণ: কেন্দ্রীয় বিএনপি নেতা মোস্তফা খান সফরী

আশিকাটি ইউনিয়ন বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপি কেন্দ্রীয় নেতা মোস্তফা খান সফরী।

চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা আমাদের রাজনৈতিক আর্দশ ও চেতনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের একমাত্র রাজনৈতিক দল হিসেবে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। বিএনপির মূল চালিকা শক্তি হচ্ছে এদেশের জনগণ। ফলে বিগত ফ্যাসিস্ট সরকার দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে বিএনপি কে মুছে ফেলতে চেয়েছিলো। কিন্তু এদেশের জনগণের কল্যাণে দলটির প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করার কারণে দেশের জনগণ বিএনপির বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের কোনো ষড়যন্ত্র সফল হতে পারেনি। ফলে দেশ ও জনগণের স্বার্থে বিশ্বের একমাত্র আপোষহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেয়া দেশের নাগরিকদের গণতন্ত্র পুনঃ উদ্ধার করতে পেরেছি।
তিনি আরো বলেন, অধিকার প্রতিষ্ঠার ও গণতন্ত্র উদ্ধারের লড়াই সংগ্রাম করতে গিয়ে চিরতরে হারিয়েছি, অনেক সহযোদ্ধাকে, পঙ্গুত্ব বরণ করে ধুঁকে ধুঁকে জীবন সংগ্রাম অতিবাহিত করতে হচ্ছে এই দলের হাজারো নেতাকর্মী কে। আমরা এতো  ক্ষয় ক্ষতির সম্মুখীন হয়ে, মিথ্যা মামলা ও হামলার শিকার হয়ে, দেশ ও জনগণের স্বার্থে আমাদের মা, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রামের আপোষহীন লড়াই ছিলো সারা বিশ্বের একটি মডেল ও দৃষ্টান্ত। ফলে আমরা আমাদের বিজয়ের কারনে আমার আপনার  ভোটাধিকার ফিরে পেয়েছি, স্বাধীন মতামত ব্যক্ত করতে পরছি।
তিনি স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলেন, আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে কেন্দ্র আমাদের প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৩১ দফা ঘোষণা করেছেন। এই ৩১ দফা হচ্ছে আগামীর নতুন বাংলাদেশ বির্নিমানের মুক্তির সনদ। তিনি উপস্থিত জনগণের প্রতি আহবান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে আপনার মতামত আপনি গোপন ব্যালটে ব্যক্ত করতে পারবেন। তাই  আগামী নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও ধানের শীষের প্রতীক কে বিজয়ী করবেন এটি আমাদের প্রত্যাশা। আর আপনাদের রায়ে বিএনপি সরকার গঠন করলে আমাদের দলের পক্ষ থেকে ঘোষিত ৩১ দফা আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো।
আমাদের দলের ঘোষিত ৩১ দফার বিষয়ে আপনাদের ঘরে ঘরে লিফলেট পৌঁছে দেওয়া হচ্ছে। এগুলো ভালো করে পড়ে দেখবেন। এগুলো হচ্ছে আগামীর নতুন বাংলাদেশ গড়ার একমাত্র মুক্তির সনদ। তিনি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট ও এগুলো বাস্তবায়নের জন্য  তৃণমূল পর্যায়ে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের কাছে যাওয়ার জন্য অনুরোধ জানান।
চাঁদপুর-৩ আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী শনিবার (১১ জানুয়ারী) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
আশিকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দেলোয়ার মাস্টারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল নেতা আলমগীর হোসেনের পরিচালনায় উক্ত জনসমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাফিউস শাহাদাত ওয়াসিম পাটোয়ারী। বিশেষ বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী এ এইচ এম আশ্রাফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পাটোয়ারী, চাঁদপুর সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ খান, জেলা জাসাসের সাবেক সভাপতি এমদাদুল হক মিলন, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি মনির মিজি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হাছানাত।
জনসভায় আরো বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুবেল, জেলা ছাত্রদলের সাবেক নেতা বশির পারভেজ, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোরশেদ আলম বাহাদুর, ঢাকা বারের অতিরিক্ত পিপি অ্যাডঃ মজিবুর রহমান প্রধানিয়া, মতলব দক্ষিণ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমন পাটোয়ারী, জেলা যুবদলের নেতা জসিম মাল, মতলব দক্ষিণ পৌর সভার ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নয়ন হাজরা, আশিকাটি ইউনিয়ন বিএনপি নেতা হোসেন খান প্রমুখ।
জনসভার শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন মোঃ জাহিদ হোসেন। উল্লেখ্য আশিকাটি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আয়োজিত উক্ত জনসভাটি বিশাল জনসভায় রুপ নেয় এবং নারীদের উপস্থিতি সকলের নজর কাড়ে।
জনসভা কে কেন্দ্র করে দুপুর থেকে উক্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের এলাকা থেকে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে দলীয় নেতাকর্মীরা মিছিলসহকারে উক্ত জনসভায় অংশ নেয়।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।