মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে জামায়েত ইসলামির কর্মী সম্মেলন -২০২৫ অনুষ্ঠিত

আপনারা একবার আমাদেরকে সুযোগ দিয়ে দেখুন : সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৯:৪০ পিএম
আপনারা একবার আমাদেরকে সুযোগ দিয়ে দেখুন : সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের
শাহরাস্তিতে বাংলাদেশ  জামায়েত ইসলামির কর্মী সম্মেলন -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শাহরাস্তি উপজেলা ও পৌরসভা বাংলাদেশ  জামায়েত ইসলামির আয়োজনে মেহের কালীবাড়ি বাজার মাঠে এটি অনুষ্ঠিত হয়।
ওইদিন সকাল থেকে স্মরণকালের ওই কর্মী সম্মেলনে হাজার হাজার নেতা কর্মী মেহের কালীবাড়ি মাঠে কানায় কানায় পরিপূর্ন হয়ে যায়।
এছাড়া বাংলাদেশ জামায়েত ইসলামী শাহরাস্তি উপজেলা নেতৃবৃন্দ এ প্রথম তাদের সাংগঠনিক সক্ষমতা জানান দিল। এ জনসভায় নেতৃবৃন্দ তাদের কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ রাজনৈতিক উদ্দেশ্য উপস্থিত কর্মীদের সহ আপামর জনগণের নিকট তুলে ধরেন।
শাহরাস্তি জামায়েত ইসলামি আমীর মু. মোস্তফা কামালের সভাপতিত্বে এতে প্রধান (অতিথি) মেহমান  ছিলেন, বাংলাদেশ জামায়েত ইসলামির কেন্দ্রিয় নায়েবে আমীর, বিশিষ্ট আর্ন্তজাতিক ব্যক্তিত্ব, সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, সাবেক সেক্রেটারী জেনারেল, ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশান অফ স্টুডেন্ট অর্গানাইজেশ সাবেক ডিরেক্টর, ওয়াল্ড এ্যাসেম্বলি মুসলিম ইয়ুথ  ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের সাবেক এমপি।
তিনি বক্তব্য বলেন, আমি চার বছর জেলে ছিলাম। জেল থেকে বের হয়ে একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ পেয়েছি। আজ চূড়ান্ত বিজয় অর্জনে আন্দোলনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলকে ঐক্য থাকতে হবে। তাহলেই ওই আন্দোলন সার্থক হবে। তিনি বিগত সরকারকে ইঙ্গিত করে বলেন, আল্লাহ পাক জুলুমের বিচার অবশ্য করেছেন।
তিনি বিএনপি প্রসঙ্গে বলেন, তাদের সঙ্গে আমাদের কোন বিরোধ নেই। দলটি আমাদের বিগত দিনের রাজনৈতিক সঙ্গী। ভালো-মন্দ যা কিছু হয়েছে তার সব কিছু অংশীদার আমরা দু’দলের। আগামী দিনে সমঝোতার ভিত্তিতে রাজনীতি ও দেশ পরিচালনা করতে চাই। তাহলে সকল শ্রেণী পেশার মানুষের অধিকার বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হবে। ধর্ম কর্ম ক্ষেত্রে কোথাও কোন বৈষম্য থাকবে না। সকলের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করা হবে। আপনারা একবার আমাদেরকে সুযোগ দিয়ে দেখুন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামির কেন্দ্রীয় নির্বাহি কমিটির অন্যতম সদস্য মু. মোবারক হোসেন, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য কুমিল্লা জেলা জামায়াতের আমীর নেতা কাজী দ্বীন মোহাম্মদ,কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, চাঁদপুর জেলা আমীর মাও: বিল্লাল হোসেন মিয়াজি,চাঁদপুর জেলা জামায়াতের সাবেক আমীর মাওঃ আঃ রহিম পাটওয়ারী,চাঁদপুর জেলা নায়েবে আমীর এড. মাসুদুল ইসলাম বুলবুল, চাঁদপুর জেলা শহর আমীর এড. মো: শাহজাহান খাঁন।
“আল্লাহর আইন চাই,  সৎ লোকের  শাসন চাই, ওই শ্লোগানকে  সামনে রেখে শাহরাস্তি শহর জামায়াতের আমীর মাও: জাহাঙ্গীর আলমের  সঞ্চালনায় এতে অতিথি ও মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,চাঁদপুর জেলা জামায়েতের সেক্রেটারী, চাঁদপুর দিগন্তের সম্পাদক ও  এড. মো: শাহজাহান মিয়া , চাঁদপুর জেলা সহকারী সেক্রেটারী,জননেতা, সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক  মাওঃ মোঃ আবুল হোসাইন, চাঁদপুর জেলা জামায়াতের সহ সেক্রেটারি   হারুনুর অর রশীদ ওসমানী, চাঁদপুর জেলা সহকারী সেক্রেটারী মাওঃ জাহাঙ্গীর আলম প্রধান, সাবেক শাহরাস্তি উপজেলা আমীর মাওঃ খলিলুর রহমান, শাহরাস্তি উপজেলা  জামায়েতের নায়েবে আমীর বাদশা ফয়সাল, সেক্রেটারি  মাঈনুল ,বাঃ জাঃ ইঃ শাহরাস্তি পৌরসভা সেক্রেটারী মাওঃ আলমগীর হোসাইন, বাঃজাঃইঃ শাহরাস্তি পৌরসভা সহ  সেক্রেটারি ইকবাল হোসেন, শাহরাস্তি উপজেলা  জামায়েতর  মিডিয়া সেলের সভাপতি মোঃ শাহ আলম, বাঃজাঃছাঃশিঃ জেলা সেক্রেটারি জসিমুল হক পাটোয়ারী,শাহরাস্তি উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আক্তার হোসেন শিহাব, উত্তরের  সভাপতি সাইফুল ইসলাম,পৌরসভা বাঃ জাঃ ইঃ যুব ক্রীড়া বিভাগের সভাপতি জিহাদুল ইসলাম শামীম প্রমূখ বক্তব্য রাখেন।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।