বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

রামদাসেরবাগ তা’লীমুল কুুরআন নূরানী মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের উপহার প্রদান অনুষ্ঠানে

এক শ্রেণি রাজনীতির নামে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে : এমএ হান্নান

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ৭:১৮ পিএম
এক শ্রেণি রাজনীতির নামে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে : এমএ হান্নান

ফরিদগঞ্জের রামদাসেরবাগ তা’লীমুল কুুরআন নূরানী মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ হান্নান।

ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসেরবাগ তা’লীমুল কুুরআন নূরানী মাদ্রাসার  ২০২৪ ইং সনের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় মেধাস্থান অর্জনকারী শিক্ষার্থীদের উপহার ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জানুয়ারী) সকালে মাদ্রাসা মাঠে উক্ত  মেধাস্থান অর্জনকারী শিক্ষার্থীদের উপহার ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ আলহাজ্ব মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক, শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ্ব এম এ হান্নান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এক শ্রেণির মানুষ রাজনীতির নামে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে, তারা মনে করেন রাজনীতি মানে সন্ত্রাস, চাঁদাবাজী, দখল ও মানুষের অধিকার নষ্ট করা। মনে রাখবেন, জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে এবং নিজের উদ্দেশ্য সাধন করার নাম কিন্তু রাজনীতি নয়। রাজনীতি একটি ব্রত। রাজনীতিকে ব্যবহার করে যারা নিজের আখের গুছিয়েছেন ইতিহাস তাদেরকে আস্তাকুঁড়েই নিক্ষিপ্ত করেছে। আর রাজনীতিকে যারা মানব সেবার ব্রত হিসেবে ব্যবহার করেছেন, তারা আজ ইতিহাসে সমুজ্জ্বল। তাই প্রতিটি রাজনৈতিক নেতা-কর্মীকে মানুষের সেবায় নিবেদিত হতে হবে।
সমাজসেবক মো. ইয়াছিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, আবু জাফর মো. খসরু মোল্লা, ডা. মো. আবুল কালাম আজাদ, মো. নজরুল ইসলাম নজু পাটওয়ারী, মো. মাসুদ আলম বেপারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন ভূঁইয়া, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ মিয়াজী, সাধারণ সম্পাদক মো.মোক্তার আহাম্মেদ খন্দকার, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান পাটওয়ারী, সাবেক ছাত্রদল নেতা মোস্তফা কামাল সবুজ, ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো.নেয়ামত উল্ল্যাহ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাছান মঞ্জুসহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষানূরাগী, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।