মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কর্মী সম্মেলন সফল করায় শাহরাস্তি উপজেলা জামায়াত আমীরের কৃতজ্ঞতা

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ৭:২১ পিএম
কর্মী সম্মেলন সফল করায় শাহরাস্তি উপজেলা জামায়াত আমীরের কৃতজ্ঞতা
শাহরাস্তি উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে দলের নেতাকর্মী, স্থানীয় জনতা, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা জামায়াত আমীর মোস্তফা কামাল।
দলের কর্মসূচি পালনে পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে সুশৃঙ্খলভাবে সম্মেলন সফল ও স্বার্থক করায় গত রোববার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ কৃতজ্ঞতা জানান।
বিবৃতিতে মোস্তফা কামাল আরো জানান, ১১ জানুয়ারি জামায়াতে ইসলামীর আহবানে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে গোটা উপজেলার তৃণমূল থেকে যেভাবে আগ্রহভরে নেতাকর্মীরা ছুটে এসেছেন এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে সুশৃঙ্খলভাবে সম্মেলন সফল ও স্বার্থক করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছেন। এ জন্য সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি।
তিনি বলেন, একই সঙ্গে শুকরিয়া জ্ঞাপন করছি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে। তাদের সার্বিক সহযোগিতায় আমাদের এতো বড় আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয়েছে। সেই সঙ্গে শাহরাস্তিবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কর্মী সম্মেলন সফল করতে আপনাদের সহযোগিতার মনোভাব স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, গতকালের কর্মী সম্মেলনটি জনসমুদ্রে পরিণত হয়েছিলো। যা আমাদের কল্পনাকেও হার মানিয়েছে। ফলে কালীবাড়ি ও ঠাকুর বাজারসহ আশপাশ এলাকার বসবাসকারী মানুষজন সাময়িক ত্যাগ স্বীকার করে সহায়তা করেছেন বলে আমরা মনে করছি। আপনাদের এ ত্যাগ জামায়াতে ইসলামীর প্রতি আপামর জনতার ভালোবাসার বহিঃপ্রকাশ বলে আমরা মনে করছি।
বিবৃতিতে উপজেলা আমীর বলেন, মিডিয়া সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কর্মী সম্মেলনের সংবাদ খুবই ইতিবাচকভাবে প্রচার করে সুস্থধারার সুবাতাস দেশময় ছড়িয়ে দিতে সহায়তা করেছেন। এছাড়া এই সম্মেলন আয়োজনে যে যেভাবে সহায়তা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি একটি সফল সম্মেলন সম্পন্ন করতে পেরে মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।