রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা পেল দরিদ্র রোগীরা

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ৭:২৬ পিএম
ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা পেল দরিদ্র রোগীরা
ফরিদগঞ্জে দিনব্যাপী অসহায় দরিদ্র রোগীদের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারী) উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দিনভর এ সেবা প্রদান করে স্বেচ্ছাসেবী সংঘঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন।
এ কর্মসূচিতে বিভিন্ন বয়সের ৩ শতাধিক নারী পুরুষ এ চিকিৎসা সেবন গ্রহণ করেন।
দিনব্যাপী এ চিকিৎসা সেবা ক্যাম্পে রোগী দেখেন, ঢাকা পিজি হাসপাতালের চিকিৎসক ফয়সাল রানা ও কুমিল্লা শাহজালাল মেডিকেল সেন্টার’র চিকিৎসক জান্নাতুল ফেরদৌস।
এ কর্মসূচি উপলক্ষে দিনের শুরুতে আলোচনা সভায় আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশরাফ’র সভাপতিত্বে চিকিৎসা সেবা ক্যাম্পিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাক ব্যাংক’র এজেন্ট খাজুরিয়া বাজার শাখার ম্যানেজার মো. খোকন গাজী, গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিবার ও পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাছান গাজী, এছাড়াও স্থানীয় ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরারা উপস্থিত ছিলেন।
আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশরাফ জানান, ফ্রি চিকিৎসার অংশ হিসেবে ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিক পরীক্ষাসহ সাধারণ রোগের চিকিৎসা প্রদান করা হয়। সকাল থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ এ সেবা গ্রহণ করেন।
এ সময় তাদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ঔষধ সরবরাহ করা হয়।
তিনি আরো জানান, দেশে যখন করোনা ভাইরাসের প্রদুর্ভাব দেখা দিয়েছে, তখন তিনি স্থানীয় শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের নিয়ে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন নামক এই সংগঠনটি প্রতিষ্ঠা করে মানুষের দুর্ভোগ-দুর্যোগে পাশে থাকার মধ্যদিয়ে বিভিন্ন মানবিক কর্মসূচি পালন করে আসছেন।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।