বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কচুয়ায় যুবদল নেতার সংবর্ধনা অনুষ্ঠিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ১১:০৩ পিএম
কচুয়ায় যুবদল নেতার সংবর্ধনা অনুষ্ঠিত

পাথৈর ইউনিয়ন যুবদলের সভাপতি ইব্রাহিম খলিল মিয়াজীকে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে।

কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়ন যুবদলের সভাপতি ইব্রাহিম খলিল মিয়াজীর সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদল এ সংবর্ধনার আয়োজন করেন। বিগত আওয়ামী লীগ সরকার আমলে মামলা হামলায় জর্জরিত হয়ে ইব্রাহিম খলিল মিয়াজী বিদেশে পাড়ি জমান।

প্রবাস থেকে ফিরলে তাকে মোটর শোভাযাত্রার মাধ্যমে বরন করেন ইউনিয়নবাসি।

সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সফিক মিয়া, যুবদল নেতা ইকবাল হোসেন মিয়াজী,সহ-সভাপতি শাখাওয়াত হোসেন আজাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল প্রধান আবেগ,সহ-সভাপতি তাজুল ইসলাম, সাধারন সম্পাদক সাইফুল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জুয়েল,ফেন্ডস ক্লাবের সভাপতি গাজী মোঃ রাসেল, বিতারা পশ্চিম ইউপি ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর সরকার, প্রবাসী-কচুয়া জাতীয়তাবাদী ফোরাম এর সহ সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ,মাসুম মোল্লা, ইউপি যুবদলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী নজরুল ইসলাম বাবুল, সাচার ইউপি যুবদলের সাধারন সম্পাদক সোহেল রানা, ছাত্রদল নেতা হাবীবুর রহমান অভি. রাসেদ,কাউয়ুম খান,সুমন, সাদ্দাম হোসেন, বিতারা পশ্চিম ইউপি যুবদলের সভাপতি মোস্তফা কামাল প্রধান, সাচার ইউপি ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মজুমদার, প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম এর সহ সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ, পালাখাল রুস্তম আলী ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি শাহ পরান, ছাত্রদল নেতা আতিক ইসলামসহ অসংখ্য নেতাকর্মী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Model Hospital

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।