বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় মিশন ও আলোচনা সভা

জাকের পার্টির পতাকাতলে থাকলে কোন বিপদ-আপদ আসবে না : রবিউল ইসলাম রবি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮:৪৫ পিএম
জাকের পার্টির পতাকাতলে থাকলে কোন বিপদ-আপদ আসবে না : রবিউল ইসলাম রবি

চাঁদপুরে জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় মিশন ও আলোচনা সভায় প্রধান অতিথি কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৫ উপলক্ষে জাকের পার্টি ছাত্রফ্রন্ট, চাঁদপুর (দঃ) জেলার উদ্যোগে কেন্দ্রীয় দাওয়াতি মিশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বিকালে ফিশারি গেইট এলাকা প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় জাকের পার্টি ছাত্রফ্রন্ট, চাঁদপুর (দঃ) জেলার সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।

তিনি বলেন, বর্তমানে দেশে জাতীয় নির্বাচন পণ্ড করার গভীর চক্রান্ত হচ্ছে। সব চক্রান্ত প্রতিহত করে জাকের পার্টি আগামী শান্তিময় নির্বাচনে অংশ নেবে। জাকের পার্টি যে দলের সঙ্গে থাকে, সে দল ক্ষমতায় যায়। আবার জাকের পার্টি ছাড়া কোনো অভ্যত্থানও সম্ভব নয়।’বিশ্বের একটি উজ্জ্বল সম্ভাবনাময় দেশ বাংলাদেশ, বর্তমানে এ দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে।

রবিউল ইসলাম রবি আরও বলেন, জাকের পার্টি বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীর পার্টি। জাকের পার্টির বিজয় সু-নিশ্চিত। জাকের পার্টি নূহের তরী। বর্তমান জামানায় চারিদিকে শুধু বিপদ আর বিপদ। জাকের পার্টির পতাকাতলে থাকলে কোন বিপদ-আপদ আসবে না ইনশাল্লাহ।

Model Hospital

তিনি বলেন, এখন ঐক্য ছাড়া কোনো দল ক্ষমতায় যেতে পারবে না। তাই জাতীয় ঐক্যের রাজনীতি চালু করতে হবে। এক দলের রাজনীতি সন্ত্রাস জঙ্গিবাদ তৈরি করে। এ নীতি থেকে বের হতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এটি করতে পারলেই দেশ স্বংয়সম্পূর্ণ হবে। ধর্মীয় উগ্রবাদ রোধ হবে।

নির্বাচনে সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে জাকের পার্টির নেতা বলেন, আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করতে আমরা নির্বাচনে অংশ নেব। জাকের পার্টি অন্তর্বর্তীকালীন সরকারকে ততক্ষণ পর্যন্ত সমর্থন দেব, যতক্ষণ পর্যন্ত সরকার ভালো কাজ করবে, দেশের সমৃদ্ধিতে কাজ করবে।

এ সময় তিনি জাকের পার্টির সব নেতা-কর্মীদের প্রতিটি গ্রামে আগামী নির্বাচনের জন্য জনমত গড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জাকের পার্টির সভাপতি আলহাজ্ব কাজী মাহবুবুর রহমান, মিশন সদস্য জাকের পার্টি ছাত্রফ্রন্টের কার্যকরী সদস্য আব্দুল রুবেল সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিদ্দিকী, সহকারি সাধারণ সম্পাদক স্বপন মাহমুদ, সহকারি শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ইমতিয়াজ মাদানী সনেট।

পরে বিশ্ব মুসলিম জাহানের কল্যাণ কামণা করে দোয়া মোনাজাত করা হয়।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।