শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে অবৈধ ড্রেজার বিনষ্ট

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২, ২:২১ পিএম
ফরিদগঞ্জে অবৈধ ড্রেজার বিনষ্ট

এস এম ইকবাল : ফরিদগঞ্জে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ও পাইপ কেটে বিনষ্ট।

২৩ জানুয়ারী রোববার দুপুরেউপজেলা র্নিবাহী কর্মকর্তা শিউলী হরি ও সহকারী কমিশনার(ভূমি) আজিজুন নাহারেরর্নিদেশে পৌর সহকারী ভূমি কর্মকর্তা ফরিদুল ইসলাম পাটওয়ারী উপজেলারগোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের পুটিয়া এলাকায় অবৈধ ভাবে কৃষিজমি থেকে বালি উত্তোলনের দায়েড্রেজার মেশিন ও পাইপ কেটে বিনষ্ট করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহার জানান, অবৈধ ভাবে কৃষি জমি থেকে বালি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ও পাইপ কেটে বিনষ্ট করা হয়েছে। তিনি আরো জানান, ড্রেজার মালিককে না পাওয়ায় কোন জরিমানা আদায় করা যায়নি।

উল্লেখ্যঃ ফরিদগঞ্জে ভূমি অফিসের নাম ভাঙ্গিয়ে অবৈধ ড্রেজার মেশিন পরিচালনা করায়১৭জানুয়ারী সোমবার এই ড্রেজার মালিক আব্দুর রশিদকে কৌশলে আটক করে এলাকার গন্য-মান্য মানুষের সহযোগিতায় মুছলেকা দিয়ে ছাড়া পেয়ে প্রশানকে তোয়াক্কা না করে ড্রেজারটি না সরিয়ে তিনি বালি উত্তোলন করতে থাকেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital