শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে ঘর ভস্মীভূত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২, ৪:২১ পিএম
শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে ঘর ভস্মীভূত
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে মাঝরাতে ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউপির মোল্লাবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকাণ্ডে সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে শাহরাস্তি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা এবং স্থানীয় গ্রামবাসী সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় অধিবাসীরা জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক সোয়া একটার দিকে ওই এলাকার গোলাম সরোয়ার দুলালের ঘরে আগুনের  সূত্রপাত হয়। এই মুহুর্তের মধ্যে বসতঘর টি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার ওই খবর চাউর হতেই স্থানীয় ইউপি চেয়ারম্যান জোবায়েদুল কবির বাহাদুর রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে  গৃহকর্তা গোলাম সারোয়ার দুলালের(৬০) মানসিকভাবে অসুস্থ পুত্র রাসেল কর্তৃক অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বলে তার মা সেলিনা আক্তার উদ্ধৃতি দিয়ে লোক মুখে গুঞ্জন রয়েছে। এ প্রসঙ্গে ভিন্নমত পোষণ করে গোলাম সারোয়ার বলেন আমার পুত্র আগুন দেয়নি, এটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘটে থাকতে পারে।
এ অগ্নিকাণ্ডে তার গৃহের প্রয়োজনীয় কাগজপত্র আসবাবপত্র সহ প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। অবশ্য অন্য আরেকটি সূত্র, পারিবারিক গৃহদাহকে দায়ী করছেন।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল মান্নান জানান, এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিষয়টির রহস্য উন্মোচন করা সম্ভব হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital