শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর আইনজীবী স‌মি‌তির নির্বাচনে সভাপ‌তি কামাল, সম্পাদক মামুন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২, ১:১৫ পিএম
চাঁদপুর আইনজীবী স‌মি‌তির নির্বাচনে সভাপ‌তি কামাল, সম্পাদক মামুন
সজিব খান : চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদকসহ আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের ১১ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। অপরদিকে বিএনপি সমর্থিত প্যানেলের সভাপ‌তিসহ ৪ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
নির্বাচ‌নে সভাপ‌তি প‌দে বিএন‌পি সম‌র্থিত প্যানে‌লের প্রা‌র্থী অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ ১৬২ ভোট পে‌য়ে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সম‌র্থিত প্রা‌র্থী বর্তমান সভাপ‌তি অ্যাডভোকেট আহছান হাবীব পেয়েছেন ১৫৮ ভোট।
অন্যদি‌কে সাধারণ সম্পাদক প‌দে আওয়ামী লীগ সম‌র্থিত প্যানে‌লের সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল মামুন ২২৬ ভোট পে‌য়ে পুনরায় নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রা‌র্থী বিএন‌পি সম‌র্থিত মোহাম্মদ মহসীন খান পে‌য়ে‌ছেন ১০৮ ভোট।
রোববার (২৩ জানুয়ারি) দুপুর ১২টা থে‌কে বি‌কেল ৪টা পর্যন্ত ৩৩৭ ভোটা‌রের ম‌ধ্যে ৩৩৩ জন তা‌দের ভোটা‌ধিকার প্রয়োগ ক‌রেন। নির্বাচন শে‌ষে রাত সা‌ড়ে ১১টায় আইনজীবী স‌মি‌তির মিলনায়ত‌নে ‌প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শহিদ উল্ল্যাহ কায়সার, সহকারী নির্বাচন কমিশনার এমএ হালিম পাটওয়ারী ও রিটার্নিং কর্মকর্তা আলম খান মঞ্জু ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে আওয়ামী লীগ সম‌র্থিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কাউছার শামীম, সিনিয়র সহ-সভাপতি মাইনুল আহছান, সম্পাদক লাইব্রেরি নিবাস চন্দ্র সরকার, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার ইমাম হোসেন টিটু, সম্পাদক ফরমস মোহাম্মদ নুরুল আমিন খান, চেয়ারম্যান রেজিস্টারিং অথরিটি সাফায়াত হোসেন তালুকদার, সম্পাদক রেজিস্টারিং অথরিটি মাসুদ রানা পাটোয়ারী, সদস্য রেজিস্টারিং অথরিটি তাসলিমা আক্তার, শাখাওয়াত হোসেন মজুমদার ও আবু কাউছার।
বিএনপি সম‌র্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন জুনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এএনএম মাঈনুল ইসলাম, জেনারেল অডিটর অ্যাডভোকেট শাহদাত সরকার শাওন ও রানিং অডিটর অ্যাডভোকেট মো. নাদিম হোসেন তালুকদার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital