শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২, ১:২০ পিএম
ফরিদগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

এস. এম ইকবাল : ফরিদগঞ্জের কৃতি সন্তান, পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিষুরবন্ধ গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাবিলদার মোহাম্মদ আবু তাহেরের সুযোগ্য সন্তান এবংমাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ আহম্মেদের উদ্যোগে গরীব ও অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে।

২৪ জানুয়ারী সোমবার ইউনিয়নের বিষুরবন্ধ গ্রামেমাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ আহম্মেদের নিজ বাড়িতে ৪০ জন ছাত্র-ছাত্রীর মাঝে উক্ত শিক্ষা উপকরন বিতরন করা হয়।

শিক্ষা উপকরন বিতরনকালে ইলিয়াছ আহমেদ বলেন, প্রত্যেক শিশুকে সু-শিক্ষায় সু-নাগরিক হতে হবে। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার ২০১০ সাল থেকে ২০২২ চলছে দেশের প্রত্যেক শিশুর হাতে বই পৌছে দিচ্ছে সরকার। শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোন দেশ ও জাতি উন্নতি লাভ করতে পারে না। তাই সকল অভিভাবকদের শিশুদের প্রতি সু-নজর দেয়ার আহবান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital