শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সেতু উদ্বোধনের পূর্বেই অ্যাপ্রোচ সড়কে ধস, কর্তৃপক্ষ নিরব

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২, ২:১০ পিএম
সেতু উদ্বোধনের পূর্বেই অ্যাপ্রোচ সড়কে ধস, কর্তৃপক্ষ নিরব

এস এম ইকবাল : উদ্বোধন আগেই সংযোগ সড়কে ভাংঙ্গন কতৃপক্ষ নিরব থাকায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। নিকলী হাওড় বা ধানুয়া মিনি হাওড় হিসাবে পরিচিতি পাওয়া চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ডাকাতিয়া নদীর উপর নির্মিত গাজীপুর-ধানুয়া সেতুর অ্যাপ্রোচ সড়কের নিচের বালি সরে গিয়ে ধসের সৃষ্টি হয়েছে।

জানাযায়, ২০১৭-২০১৮ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর বাজার ও গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামের মধ্য দিয়ে ডাকাতিয়া নদীর উপর ৬ কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে ৯৯ মিটার লম্বা সেতুটি নির্মাণ শুরু করে এবং ২০১৯ সালের শেষের দিকে এসে সেতুটি শেষ হয়।

এ বিষয়ে পাইকপাড়া দক্ষিন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি মাইন উদ্দিন পাটওয়ারীসহ স্থানীয়রা জানান, মূল সেতুটির পশ্চিম পাশে গত এক বছর যাবত সেতুর এপ্রোজ সড়কের নিচ থেকে বালি সরে গিয়ে রাস্তাটি তলিয়ে যায়। যা আমরা সেতু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বার-বার জানিয়েও কোন ধরনের প্রতিকার পাওয়া যায়নি। এই ধসে সড়কটি ভাঙনের হুমকির মুখে থাকার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

এদিকে সেতুটি যান চলাচলে খুলে দেয়ার পর থেকে নিকলী হাওড়ের ন্যায় এখন ধানুয়া মিনি হাওড়ের নাম চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর থেকে প্রতিদিনই সৌন্দর্য দেখার জন্য শত শত মানুষ বিকালে আড্ডা জমাতে শুরু করে এবং দূর-দূরান্ত থেকে ছুটে আসে ভ্রমণ পিপাসুরা।

Model Hospital

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী আবরার আহম্মেদ জানান, ধানুয়া-গাজীপুর সেতুর পশ্চিম পাশে ব্রিজের এপ্রোজ সড়কের নিচের বালি সরে গিয়ে বড় ধরনের গর্ত হয়েছে, অতি শীঘ্রই সড়কটি মেরামত করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital