রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রামপুর ইউনিয়নে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২, ৪:১৭ পিএম
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রামপুর ইউনিয়নে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ
মাসুদ হোসেন : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর সদর ও হাইমচরের উন্নয়নের রুপকার, শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা.দীপু মনি এমপি’র বিরুদ্ধে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতিসহ বিভিন্ন ব্যক্তি কর্তৃক ষড়যন্ত্র ও বিভ্রান্তমূলক বক্তব্য, সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে অসত্য, বানোয়াট, কুরুচিপূর্ণ মন্তব্য ও বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন।
রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আল মামুন পাটওয়ারীর সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (২৫ জানুয়ারী) সন্ধ্যায় দলীয় নেতৃবৃন্দ ইউনিয়নের ছোটসুন্দর বাজারে বিক্ষোভ মিছিল শেষে পশ্চিম বাজারে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়েছেন।
প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, ডা.দীপু মনি এমপি শুধু চাঁদপুরেরই গর্ব নয়, তিনি বাংলাদেশের একজন সৎ ও নিষ্ঠাবান নেতা। তিনি প্রধানমন্ত্রীর বিশ্বস্ত হাতিয়ার। এছাড়া চাঁদপুরের রাজনীতিতে ডা. দীপু মনি এমপি একজন অভিভাবক। তাই জ্ঞানহীন মিথ্যা বক্তব্য আমরা মেনে নিতে পারবো না।
বক্তারা আরো বলেন, যেহেতু চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহন চুড়ান্ত হয়নি, শিক্ষামন্ত্রী ও তার পরিবারের কোন সদস্যের নামে দলিল নেই সেখানে কিভাবে তারা দূর্নীতি করবেন? তাছাড়া ভূমিগ্রহনতো তার কোন বিষয় নয়। জেলা প্রশাসনের বিষয়। তাই জেলা আওয়ামী লীগের সভাপতির মিথ্যা বানায়াট ও কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে জনসম্মুখ্যে উক্ত বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবী জানাচ্ছি। তা না হলে আমরা রাজ পথে নামতে বাধ্য হবো।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আল মামুন লিটুর উপস্থাপনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আল মামুন পাটওয়ারী, উপজেলা যুবলীগের সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহসীন খান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার।
উক্ত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু তাহের, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন জাকির পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী সোহেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাজী মিজানুর রহমান পাটওয়ারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ইউপি’র সংরক্ষিত  মহিলা সদস্য সুলতানা বেগম, কৃষি বিষয়ক সম্পাদক খোকন রায়, সদস্য মাহফুজুল কবীর রাজু চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান পাটওয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও সাবেক ইউপি সদস্য মমিন উদ্দিন পাটওয়ারী, সাবেক ইউপি সদস্য বিষ্ণু মজুমদার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাছুম বিল্লাহ, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।