শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২৪ ঘন্টায় দুই নারীর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২, ৫:১০ পিএম
হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২৪ ঘন্টায় দুই নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২৪ ঘন্টায় দুই নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় লাইলী (৩৫) নামে এক নারী হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের রান্ধুনীমুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরন করলে পথেই তার মৃত্যু হয় ।

তিনি হাজীগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড হাওলাদার বাড়ির মরহুম আব্দুর রব মিয়ার মেয়ে এবং নাটেহরা গ্রামের আবু বাকারের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা মিরাজ মুন্সী জানান, মঙ্গলবার সন্ধ্যায় হাজীগঞ্জ-রামগঞ্জ মহাসড়কের ডাকাতিয়া ব্রিজের দক্ষিণ পাড়ে রান্ধুনীমুড়া বালুর মহালের তিন রাস্তা মোড়ে হাজীগঞ্জ বাজার গামী পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় লাইলী বেগম। তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার রেপার করে। পথেই তার মৃত্যু হয়।

Model Hospital

এদিকে সোমবার রাতে একই উপজেলায় ধেররা নামক স্থানে নাটেহরা গ্রামের শাহ আলম এর স্ত্রী ও (ইউপি সদস্য মুসলিম এর ভাবী) ফাতেমা বেগম (৪৫) সড়ক দুর্ঘটনায় মারা যান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital