শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২, ১২:৩৮ পিএম
মতলব উত্তরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তরে এমএমবি (মতিন-মনোয়ার ব্রীকস) ইট ভাটায় হানা দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ জানুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্ল্যাহ নেতৃত্বে ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

ভাটা মালিক কর্তৃপক্ষ ইটভাটা পরিচালনায় প্রয়োজনীয় কাগজপত্র ও জেলা প্রশাসকের কোন অনুমতিপত্র ভ্রাম্যমাণ আদালতকে দেখাতে পারেনি। ভাটায় ইট ভাটা প্রস্তুত, ভাটা স্থাপন ও নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১৪ ধারা লঙ্ঘনের দায়ে ভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করে। ১৫দিনের মধ্যে কাগজ পত্রাদি প্রদর্শন স্বাপেক্ষে লিখিত মুচলেকা দেয় মালিক পক্ষ।

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সরকারি নিয়মনীতি অমান্য করে ইট ভাটা গড়ে ওঠায় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Model Hospital

তিনি আরও বলেন, সরকারের আদেশ অনুযায়ী এসব ইট ভাটায় অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হান্নান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে ইট ভাটা স্থাপন না করার আইন রয়েছে। কিন্তু কিছু লোক এই আইন না মেনে তাদের ইট ভাটা চালিয়ে যাচ্ছে। আমাদের অভিযান চলমান রয়েছে। খুব শিগরিই অবৈধ ইট ভাটা স্থাপন ও শিক্ষা প্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে স্থাপন করা ইট ভাটা সরিয়ে দেওয়ার জন্য অভিযান পরিচালনা করা হবে।

উল্লেখ্য, উপজেলাধীন ১৩ টি ব্রিকস ফিল্ড রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital