বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মাদ্রাসার নতুন ভবনের উদ্ভোধন, সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২, ১:৩৮ পিএম
ফরিদগঞ্জে মাদ্রাসার নতুন ভবনের উদ্ভোধন, সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরন

এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নে জামি‘আ আরাবিয়্যাহ মুহিউস্সুন্নাহ্ মাদ্রাসার উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরনী সভা এবং ব্যবসায়ী ও সমাজ সেবক মাসুদ মিজি মামুনের ব্যক্তিগত অর্থায়নে নব-নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

২৭ জানুয়ারী বৃহস্পতিবার সকালে ইউনিয়নের ষোলদানা গ্রামস্থ মাদ্রাসা মাঠে উক্ত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরনী সভা ও নব-নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাওলানা জুবায়ের তালহার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যবসায়ী, সমাজ সেবক ও মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মাসুদ মিজি মামুন।

এ সময় উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা রফিকুল ইসলাম পাটওয়ারী, সমাজ সেবক মো. মোস্তফা চৌধুরী, আরিফুল ইসলাম মিয়াজি, মো. খলিলুর রহমান বেপারী, মোহাম্মদ হোসেন পাটওয়ারী, আমিন পাটওয়ারী, হানিফ মিয়াজি, জসিম উদ্দিন বেপারী ও জসিম উদ্দিন মিয়াজিসহ মাদ্রাসার শিক্ষক, ছাত্র, অভিভাবক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital