বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু, বসতঘর পুড়ে ছাই

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২, ১২:০৬ পিএম
ফরিদগঞ্জে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু, বসতঘর পুড়ে ছাই
এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে আগুন লেগে অসহায় বৃদ্ধা বেলি বেগম (৭০) নামে এক মহিলার মৃত্যু ও বসতঘর পুড়ে ছাই হয়েগেছে।  ধারণা করা হচ্ছে এতে প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়- ক্ষতি হয়েছে ।
২৭ জানুয়ারী বৃহস্পতিবার রাতে  উপজেলার ১১ নং চরদুঃখীয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম সন্তোষপুর এলাকার হামিদ আলী হাজী বাড়িতে মৃত লনি মিয়ার বড় মেয়ে নিঃসন্তান বেলি বেগম (৭০) গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে মারা যায় ও তার বসতঘর পুড়ে ছাই হয়েযায়।
হামিদ আলী হাজী বাড়ির প্রবাসী বাবুল হাজীর স্ত্রী জান্নাত আক্তার জানান, রাত প্রায় ৮টা ৩০ মিনিটের সময় দাউ দাউ করা আগুন দেখে ডাক চিৎকার করলে বাড়ির লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ঘরের ভিতরে থাকা বৃদ্ধা বেবি বেগমকে বাঁচাতে পারেনি বাড়ির লোকজন।
স্থানীয় লোকজন বলছেন, গ্যাস সিলিন্ডারের আগুনেই তিনি পুড়ে মারা জান।
বেলি বেগমের ছোট বোন মনি বেগম জানাযায়, আমার বোন বেলি বেগম ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন, তিনি পিজি হাসপাতালে আয়ার কাজ করতেন। ওনার স্বামী সাজ্জাদ হোসেন ২০০৮ সালে মারা যান। তিনি গত প্রায় আড়াই বছর যাবৎ বাবার বাড়িতে থাকেন। আমাদের ৫ ভাই ও ৩ বোন। এর মধ্যে বেলি ছিল এক ভাইয়ের পরে। আমাদের তিন ভাই এর আগে মারা যায়। বেলি বেগমের স্বামীর বাড়ি ছিল সিলেটে। বেলির কোন সন্তান ছিল না তাই সে আমার বাবার বাড়িতে থাকতো।
বাড়ির লোকজন জানান, বেলি বেগম ঘরের বিতর দিয়ে তালা দিয়ে ঘুমাতেন। যার কারনে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
আগুন লাগার খবর পেয়ে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, উপ পরিদর্ষক জামাল হোসেন, এস.আই বরকত, এএসআই সফিক সঙ্গিয় ফোর্সসহ ও হাইমচর উপজেলার আলগী বাজার থেকে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার বিষয়ে আলগী ফায়ার সার্ভিসের স্টেসন অফিসার ওহীদুল ইসলাম জানান, আগুন লাগার ঘটনা শুনে আমিসহ ৫জন ফায়ার সার্ভিসের কর্মি ঘটনাস্থলে এসে সম্পূর্ন আগুন নিয়ন্ত্রনে এনেছি। কি ভাবে আগুন লেগেছে জানতে চাইলে তিনি জানান, এখনো কিছুই বলা যাচ্ছেনা।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আগুন লাগার ঘটনা শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি ও আগুনে পুড়েঁ যাওয়া মহিলার লাশ উদ্ধার করেছি এবং বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital