বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৮:৫৯ পিএম
শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) বিকেলে ইউনিয়নের মান্দারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে আয়োজিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমান এইচ গাজী।
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গাজী মোঃ আশেকে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী। ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়নের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ মুরাদ, সাধারণ সম্পাদক খাঁন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান, দপ্তর সম্পাদক নাঈম হোসেন, প্রচার সম্পাদক শান্ত গাজী।
এসময় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী রবিউল ইসলাম গাজী (রবি), সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক প্রার্থী পারভেজ মিজি, দপ্তর সম্পাদক ও সভাপতি প্রার্থী শাকিল গাজী।
উক্ত সম্মেলনে ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিপুপ্তি ঘোষণা করা হয়েছে এবং সহসাই নতুন কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।