শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫, ৮:৫৬ পিএম
চাঁদপুরে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

চাঁদপুর সরকারী কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।

শনিবার (১ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকায় এ ঘটনায় আহত এক পথচারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

শনিবার বিকেলে চাঁদপুর জেলা ছাত্রদলের উদ্যোগে সব কলেজ ও মাদ্রাসা ইউনিটের কমিটি গঠন প্রক্রিয়ার ফরম বিতরণ ও কর্মী সম্মেলন চলাকালে চাঁদপুর সরকারী কলেজ কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, শহরের রহমতপুর আবাসিক এলাকার ছাত্রদলের সাধারন সম্পাদক ইসমাইল পাটোয়ারীর গ্রুপ এবং গুয়াখোলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজীর গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Model Hospital

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে পথচারী শাহ আলম বেপারীকে (৪০) কুপিয়ে ডান পা ও বাম হাতে আঘাত করা হয়।

চাঁদপুর সদর মডেল থানা অফিসার ইনচার্জ বাহার মিয়া বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।

শহরে পুলিশী টহল বাড়ানো হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital