শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মৈশাদী ইউনিয়ন বিএনপি সম্মেলনে শেখ ফরিদ আহমেদ মানিক

আমরা জাতীয়তাবাদী দলের কর্মী হয়ে নিজেদের গর্বিত মনে করছি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৭:৩০ পিএম
আমরা জাতীয়তাবাদী দলের কর্মী হয়ে নিজেদের গর্বিত মনে করছি

চাঁদপুর সদর উপজেলা ৬ নং মৈশাদী ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

কেন্দ্রীয় বিএনপি প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে গণমানুষের দল। এ দল মানুষের কল্যাণে কাজ করেন। আমরা এই দলের কর্মী হয়ে নিজেদের গর্বিত মনে করছি। তিনি আরো বলেন, প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও স্বপ্নকে বাস্তবায়ন করতে তারুণ্যের অহংকার তারেক রহমান ও গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ দিয়ে বাংলাদেশকে বৈপ্লবিক পরিবর্তন ও গণতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলনে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

শনিবার (১৫ মার্চ) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমানের বিশেষ বার্তা আপনাদেরকে দিতে এসেছি। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, সকলে মিলে যদি তারেক রহমানের নির্দেশনা পালন করি, তাহলে মৈশাদী ইউনিয়ন হবে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন। বিএনপির নেতাকর্মীরা মানুষের সাথে খারাপ ব্যবহার, সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি সহ কোন কিছুতেই জড়াতে পারবেন না। যিনি জড়াবে, সেটা হবে তার ব্যক্তিগত বিষয়। দল সেটার দায় নিবে না। এবং তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। এটা সবাইকে মাথায় রাখতে হবে।

মৈশাদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক শাহজালাল মিশন।

Model Hospital

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন খাঁন।

ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও মৈশাদী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক কমিটির প্রধান সমন্বয়ক এডভোকেট তোফাজ্জল হোসেন, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সদস্য গাজী মাসুদ রায়হান, জাকির হোসেন, শাহানারা আক্তার শানু।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট কামাল উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও মৈশাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, জেলা কৃষর দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন।

এসময় চাঁদপুর জেলা, সদর উপজেলা এবং মৈশাদী ইউনিয়ন সহ আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল, তাঁতীদল, কৃষকদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

সম্মেলনে মাহাবুবুর রহমান স্বপনকে মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি ও খাইরুল বাশার খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital