বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়ন সোসাইটির ইফতার ও দোয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৯:৩২ পিএম
ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়ন সোসাইটির ইফতার ও দোয়া

বাংলাদেশ অটো স্পেয়ার পার্টস মার্চেন্ট এন্ড ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হাওয়ায় সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়ন সোসাইটির নেতৃবৃন্দ।

ঢাকায় অবস্থানরত চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে কর্মরতদের সংগঠন ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়ন সোসাইটির ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার ঢাকার মতিঝিল এলাকার অভিজাত রহমানীয়া ইন্টারন্যাশনাল ভবনের ‘সেন্ট্রাল ইন’ রেস্টুরেন্টে এই ইফতারের আয়োজন করা হয়।
ইফতার শেষে বিষ্ণুপুরের কৃতি সন্তান বাংলাদেশ অটো স্পেয়ার পার্টস মার্চেন্ট এন্ড ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হাওয়ায় সোসাইটির পক্ষ থেকে শাহ্ মো: আজিজুর রহমান পটুকে সংবর্ধনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়কারী মো. সোহেব ইমরান পারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  মাহতাব চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন  ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম (স্বপন), রুহুল আমিন হাওলাদার,  মুফতী কাউসার আহাম্মে চাঁদপুরী, এস এম সোহরাব, মর্তুজা প্রধানিয়া, কাজী মনির, জিয়াউর রহমান, হাসান খান, শরিফ খান, নাসিরুল ইসলাম, মো. রাসেল,  নাহিদুল আজাদ নোমান, মুক্তার হোসেন, জহির গাজী, মাহমুদুল হাসান মাসুম, আমিন দেওয়ান, কৃষিবিদ মোস্তফা পাটোয়ারীসহ অনেকে।
ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়ন সোসাইটির ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের সদস্যবৃন্দ ও অতিথিবৃন্দ।
সংগঠনের প্রধান সমন্বয়কারী মো. সোহেব ইমরান পারী জানান, ইফতারে সংগঠনের সদস্যসহ যে সকল অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়ন সোসাইটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের মূল লক্ষ্য বিষ্ণুপুর ইউনিয়নের আমরা যারা ঢাকায় অবস্থান করছি তারা সবাই একত্রিত থাকা। পাশাপাশি আমাদের মধ্যে যারা আর্থিকভাবে সাবলম্বী তাদের সহযোগিতায় বিষ্ণুপুর ইউনিয়নে যারা অসহায় দরিদ্র রয়েছেন তাদের পাশে দাঁড়ানো।
ইতোমধ্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা বিষ্ণুপুর ইউনিয়নের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি।
ভবিষ্যতেও আমরা চেষ্টা করবো এলাকার অসহায় মানুষগুলো সাধ্যমতো সহযোগিতা করার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital