বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইসলামী যুব আন্দোলন চাঁদপুর শহর শাখার সম্মেলনে মাওলানা মাকসুদুর রহমান

আছিয়ার ঘটনা পুনরাবৃত্তি রোধে ব্যভিচার আইন রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে হবে

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৭:৩৪ পিএম
আছিয়ার ঘটনা পুনরাবৃত্তি রোধে ব্যভিচার আইন রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে হবে

ইসলামী যুব আন্দোলন চাঁদপুর শহর শাখার সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, আছিয়া ঘটনার পুনরাবৃত্তি রোধে ইসলামের ব্যভিচার আইন রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে হবে। বিচারিক প্রক্রিয়া বিলম্ব হলে জনগণ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। বর্তমান আইনশৃংঙ্খলা পরিস্থিতির অবনতি তাই প্রমাণ করে। মানুষ ক্রমশ আইন হাতে তুলে নিতে অভ্যস্ত হচ্ছে। এটা রাষ্ট্রের জন্য ভাল লক্ষণ নয়। সর্বত্র এর প্রভাব ছড়িয়ে পরে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। সবকিছু মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যা জুলাই আগষ্ট পরবর্তি বাংলাদেশে কাম্য ছিল না। শিশু—নারী ধর্ষণ ও নিপীড়নের ঘটনাসহ সকল বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ করার ব্যাপারে সরকারের নানা পদক্ষেপের কথা শোনা গেলেও বাস্তবে আমরা তার কিছুই দেখছি না। আইন প্রয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকলে তা আইন কমিশন সংস্কারের মাধ্যমে নিরসন করতে হবে।

শনিবার (১৫ মার্চ) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার উদ্যোগে শহরের বড় স্টেশন মোলহেডে আয়োজিত সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মাওলানা মাকসুদ আরও বলেন, ২৪ ‘র গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশ প্রশাসনের চেইন অব কমান্ড ভেঙ্গে গেছে। যার ফলশ্রুতিতে পুলিশ সক্রিয় ভূমিকা পালন না করায় আইনশৃংঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টদের সহযোগীরা নানাভাবে ষড়যন্ত্র করছে, ইউনুছ সরকারের কাজে বাধা দিচ্ছে। রাষ্ট্রকে বেকায়দায় ফেলানোর চেষ্টায় লিপ্ত রয়েছে। অন্তর্বতীর্কালীন সরকারকে এসব কঠোর হস্তে দমন করতে হবে।

ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মুফতি ইমরান হোসাইন।

Model Hospital

শাখা সভাপতি হাফেজ মাওলানা ওমায়ের খান রাহাতের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আবদুল্লাহ আল মামুন, শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, মুহাম্মদ আবদুল্লাহ আল আমিন প্রমুখ।

সম্মেলন শেষে ২০২৫-২৬ সেশনের জন্য হাফেজ মাওলানা ওমায়ের খান রাহাতকে সভাপতি, মুহাম্মদ সাইফুল ইসলামকে সহ-সভাপতি ও বাহাউদ্দীন বাহারকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital