বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১০:০০ পিএম
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকার হত্যা মামলার অন্যতম আসামি, নিষিদ্ধ ঘোষিত সংগঠন চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ মার্চ) তাকে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানা পুলিশ।

এছাড়াও মেহেদী হাসান রাব্বি হাজীগঞ্জ পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিমের দোকান ভাংচুর ও লুঠপাট মামলার অন্যতম আসামি।

৫ আগস্ট সরকার পতনের পর থেকে মেহেদী হাসান রাব্বি পলাতক ছিলেন। তার নেতৃত্বে ও প্রত্যক্ষ অংশগ্রহণে গত জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা করা হয়। গত ৪ আগস্ট বিকালে পৌরসভাধীন টোরাগড় এলাকায় সরকার বাড়ির সামনে আজাদ সরকার নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।

Model Hospital

এই ঘটনায় গত ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, খুনের শিকার আজাদ সরকারের ছেলে পৌরসভাধীন ৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আহমেদ কবির হিমেল সরকার। এই মামলায় ছাত্রলীগ নেতা রাব্বিসহ ১৫ জনের নাম উল্লেখ ও ২০/২৫জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এদিকে ৪ আগস্ট দুপুরে হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ যুবদল নেতা মিজানুর রহমান সেলিমের ইলেট্রনিক্স পন্যের শোরুম ও গোডাউন লুঠপাট ও ভাংচুর করা হয়। এতে তিনি প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়। এই ঘটনায় তিনি গত ২০ আগস্ট ছাত্রলীগ নেতা রাব্বিসহ ৭৪ জনের নাম উল্লেখ ও ১৫০ জনকে আসামিকে হাজীগঞ্জ থানায় মামলা করেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহযোগিতায় ঢাকা থেকে হত্যা, দোকান লুটপাট ও ভাংচুর মামলার আসামি মেহেদী হাসান রাব্বিকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকায় আইনগত প্রক্রিয়া শেষে হাজীগঞ্জে নিয়ে আসা হবে বলে তিনি জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital