বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে গলায় ফাঁ স দিয়ে এক সন্তানের জননীর আ’ত্ম’হ’ত্যা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১১:৪৩ পিএম
হাজীগঞ্জে গলায় ফাঁ স দিয়ে এক সন্তানের জননীর আ’ত্ম’হ’ত্যা

চাঁদপুরের হাজীগঞ্জে গলায় ফাঁস দিয়ে সুমাইয়া আক্তার স্মৃতি (২২) নামের এক সন্তানের জননী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মুকুন্দাসার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি এই গ্রামের কাজি বাড়ির মাহবুবুল আলমের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩-৪ বছর আগে সুমাইয়া আক্তার স্মৃতির মুকুন্দসার গ্রামের মাহবুবুল আলমের সাথে পারিবারিক ভাবে তাদের বিবাহ হয়।

নিহতের স্বামী মাহবুবুল আলম বাবুরহাটে একটি গার্মেন্টসে চাকরি করতো। ঐ চাকরিটা ছেড়ে দিয়ে তিনি এখন বেকার অবস্থায় রয়েছেন। এ নিয়ে স্বামী-স্ত্রী তাদের দুজনের মধ্যে প্রায় সময় পারিবারিক কলহ ছিল মর্মে জানা যায়। ঘটনার দিন অনেকক্ষণ যাবত নিহত সুমাইয়াকে দেখতে না পেয়ে তার শাশুড়ি তাকে খুঁজতে ঘরে যান।

Model Hospital

এসময় তার রুমের দরজা বন্ধ দেখে অনেক বার ঢাকার পরও দরজা না খোলাতে আশেপাশের লোকজনকে ডেকে এনে দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করেন। তখনই সুমাইয়াকে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে সুমাইয়ার ঝুলন্ত লাশ দেখে ডাক চিৎকার দিলে আশেপাশের আরো লোকজন এসে ভিড় জমান।

নিহত সুমাইয়া আক্তার স্মৃতি একই এলাকার লেয়াকত শেখ এর মেয়ে। মাহবুবুল আলম ও সুমাইয়া আক্তার স্মৃতির সংসারে তিন বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।