শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরাজীকান্দি দরবারে এতিম ও হাফেজদের নিয়ে সোহেল পাটোয়ারীর ইফতার

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৮:৫৩ পিএম
ফরাজীকান্দি দরবারে এতিম ও হাফেজদের নিয়ে সোহেল পাটোয়ারীর ইফতার

মতলবের ফরাজীকান্দি দরবারে এতিম ও হাফেজদের নিয়ে সোহেল পাটোয়ারীর ইফতার মাহফিল।

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি দরবার শরীফে আমেরিকা প্রবাসী নাজির উদ্দিন সোহেল পাটোয়ারীর উদ্যোগী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
১৫ মার্চ শনিবার ফরজীকান্দি আল আমিন এতিমখানা ও মহিলা এতিমখানার ৩শতাধিক এতিম, হাফেজ ও স্থানীয় গন্যমান্যদের নিয়ে জয়পুরের মরহুম আব্দুল মালেক পাটোয়ারী সহ এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ফরাজীকান্দি দরবার শরীফের বোরহানুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ফরজীকান্দি দরবারের বর্তমান পীর কেবলা আল্লামা শায়খ মাসউদ আহমদ বোরহানি।

এ সময় উপস্থিত ছিলেন, অধ্যাপক কামরুজ্জামান শিকদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন, নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন, চরকালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আব্দুল গনি তপাদার, চরকালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আহমেদ হোসেন মিন্টু, উপজেলা স্কাউট সম্পাদক আক্তার হোসেস মাস্টার, ফরাজীকান্দি কমপ্লেক্সের সাবেক প্রশাসনিক কর্মকর্তা নুরুজ্জামান, ফরাজীকান্দি কমপ্লেক্সের বর্তমান প্রশাসনিক কর্মকর্তা শাহেনশা লিটন সরকার, বিল্লাল হোসেস রনি, আব্দুল ওয়াহিদ মাস্টার, ব্যবসায়ী হুমায়ুন কবির, সমাজ সেবক আবু জাফর পাটোয়ারী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital