মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের আহ্বান ফয়জুল করীমের

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১০:০২ পিএম
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের আহ্বান ফয়জুল করীমের
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, যৌক্তিক সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে নতুন ফ্যাসিবাদের জন্ম হবে। কোনো দলের কাছে নতিস্বীকার করে সংস্কারের আগে নির্বাচন দিলে জনগণ এমন নির্বাচন মেনে নেবে না।
তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার আগেই একটি দল সারা দেশে চাঁদাবাজি, দখলবাজি প্রমাণ করে তারা ক্ষমতায় আসলে দেশে নতুন ফ্যাসিজম তৈরি করবে। নতুন বাংলাদেশের জনগণ আর কোনো ফ্যাসিজম দেখতে চায় না।
তিনি বলেন, পয়লা বৈশাখের আড়ালে ভিনদেশী সংস্কৃতি চালুর মাধ্যমে দেশের মানুষকে মুশরেক বানানোর পাঁয়তারা চলছে দীর্ঘদিন যাবত। বিগত ফ্যাসিস্ট সরকার এ মুশরিকী কার্যক্রমের পূর্ণতা দিয়েছে। ফ্যাসিস্ট আমলে পূর্ণতা পাওয়া কোনো কার্যক্রমকে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা সহ্য করা হবে না। তিনি গাঁজাবাসির সমর্থনে আগামি ১২ তারিখ মার্চ ফর গাজা কর্মসূচি সফল করার জন্য দেশবাসির প্রতি আহ্বান জানান।
 তিনি আরও বলেন, যুবকরা জাগ্রত হলে আবু জাহেল আবু লাহাবের গোষ্ঠী লেজ গুটিয়ে পদলদবার সুযোগও পাবে না।
তিনি জাতীয় নির্বাচনের আগে সকল স্থানীয় নির্বাচন সম্পন্ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোড়ালো আহ্বান জানান।
বৃহস্পতিবার বিকাল ৩টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাদ্দাম হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবদিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, যুবনেতা মুফতি ইমরান হোসাইন, মাওলানা হেলাল আহমাদ, শ্রমিকনেতা মুহাম্মদ আবুল বাশার, ডা. বেলাল হোসাইন, মাওলানা আবদুল্লাহ আল মামুন, মাওলানা মজিবুর রহমান, মুহাম্মদ শরীফ মৃধা প্রমুখ।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।