রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে এসএসসি ও দাখিলে ৬২ জন অনুপস্থিত

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১০:১৯ পিএম
শাহরাস্তিতে এসএসসি ও দাখিলে ৬২ জন অনুপস্থিত
শাহরাস্তিতে চলতি এসএসসি সমমানের বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৬২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া সমগ্র উপজেলাযর ১০ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের তরফ থেকে সকল ধরনের প্রস্তুতি পূর্ব থেকে সম্পন্ন করা হয়।
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের চলতি  এসএসসি, এসএসসি (ভোকঃ), দাখিল (দাখিল ভোকঃ) ২০২৫ পরীক্ষায় সাতটি পরীক্ষা কেন্দ্রে ২ হাজার ৮ শ’ ৬৮ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিলেন। তার মধ্যে ২ হাজার ৮ শ’ ২৪জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। যার ফলে ওই ৭টি কেন্দ্রে ৪৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে। নিজমেহের এসএসসি ভোকেশনাল কেন্দ্রে ৮৪ জন পরীক্ষার্থী স্থলে ৮৩ জন অংশগ্রহণ করেন, এতে ১ জন অনুপস্থিত ছিলেন।
শাহরান্তি-১ (দাখিল) কোড নং ৬৭৯, ভোলদিঘী কামিল মাদ্রাসা শাহরান্তি-১ (দাখিল) কেন্দ্রে  ৪৯৭জন পরীক্ষার্থীর স্থলে ৪৮৬ অংশগ্রহণ করেন, ১১জন পরীক্ষার্থী অনুপস্থিত।
শাহরাস্তি-২(দাখিল) কোড নং ৬৮৬, নুনিয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসাকেন্দ্রে ২০৭ জন পরীক্ষার্থীর স্থলে ২০১ অংশগ্রহণ করেন, ৬জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকেন।
এছাড়া এসএসসি কেন্দ্র/ভেন্যুর নাম শাহরাস্তি-১ কোড নং-৩৪৫ শাহরাস্তি বহুমুখি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৮৬ জন পরীক্ষার্থীর স্থলে ৪৮১ অংশগ্রহণ করেন, ৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত। শাহরাস্তি,-২, কোড নং- ৩৪৬, চিতোষী আর এম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৩৮ জন পরীক্ষার্থীর স্থলে ৪৩১ অংশগ্রহণ করেন, ৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত।
শাহরাস্তি,-৩, কোড নং- ৩৪৭, সুচীপাড়া উচ্চ বিদ্যালয়কেন্দ্রে ৬৮৬ জন পরীক্ষার্থীর স্থলে ৬৭৪  অংশগ্রহণ করেন, ১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত।শাহরাস্তি,-৪, কোড নং- ৩৪৮, সুয়াপাড়া জিকে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৩৫ জন পরীক্ষার্থীর স্থলে ২২৮ অংশগ্রহণ করেন, ৭জন পরীক্ষার্থী অনুপস্থিত।
শাহরাস্তি,-৫, কোড নং- ৬৬০১৬, নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৭২জন পরীক্ষার্থীর স্থলে ৫৬৪ অংশগ্রহণ করেন, ৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত। শাহরাস্তি,-৬, কোড নং-৩৫৬ ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৫১জন পরীক্ষার্থীর স্থলে ৪৪৬ অংশগ্রহণ করেন, ৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়ে  যায়। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলী আশ্রাফ খান গণমাধ্যমকে জানান,পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

রাজরাজেশ্বর ইউনিয়নবাসীর কল্যাণে আমৃত্যু কাজ করে যাবো : কবির চোকদার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:২৩ পিএম
রাজরাজেশ্বর ইউনিয়নবাসীর কল্যাণে আমৃত্যু কাজ করে যাবো : কবির চোকদার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদরের ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কবির হোসেন চোকদার দলীয় নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন বংশের মুরব্বিদের সাথে মতবিনিময় সভা করেছেন। রোববার (২৫ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গোয়ালনগর পাটোয়ারী বাজার মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

রাজরাজেশ্বর প্রধানীয়া বংশীয় মুরব্বি হাজী কাদির প্রধানীয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম চোকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী দেওয়ান, এলাকার মুরব্বি কাদির প্রধানীয়া, মোহাম্মদ মিজি, সাইদ দেওয়ান, আব্দুল বেপারী, আমু ঢালী, আলমগীর মাল, শফিকুল কুড়ালী, জাহাঙ্গীর সরকার, আবু বকর পাটোয়ারী, আবুল বকাউল, রহমান প্রধানিয়া, নাসির রাঢ়ি, নবীর দেওয়ান, সেকুল দেওয়ান, এবাদুল্লাহ দেওয়ান, হুমায়ুন বেপারী, ফজল সরকার, মুকবুল আসামি, মানিক ভুঁইয়া, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিজি, ২নং ওয়ার্ডের সভাপতি বাবুল প্রধানীয়া, ৩নং ওয়ার্ডের সভাপতি হানিফ ঢালী, ৪নং ওয়ার্ডে সভাপতি সেকুল বেপারী, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু তাহের মাল, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোস্তফা সরকার, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, ৮নং ওয়ার্ডের সভাপতি হাফেজ দেওয়ানা, ৯নং ওয়ার্ডের সভাপতি বাচ্চু বেপারী প্রমুখ।

বক্তারা বলেন, আগামী ইউপি নির্বাচনে আমরা একজন সৎ, আদর্শবান এবং দক্ষ ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চাই। যিনি এই ইউনিয়নকে সত্যিকার অর্থে একটি উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারবে। সেই নেতৃত্বের সকল গুণাবলী আমরা ওই এলাকার কৃতি সন্তান কবির হোসেন চৌকদারের ভেতরে দেখছি। আমরা বিশ্বাস করি তিনি বাবা মায়ের মতোই একজন জনবান্ধব এবং যোগ্য জনপ্রতিনিধি হবেন। তাই দলের প্রতি অনুরোধ করবো আগামী আসন্ন ইউপি নির্বাচনে তাকে যেন দল থেকে মনোনয়ন দেওয়া হয়।

কবির হোসেন চোকদার তার বক্তব্যে বলেন, আমার বাবা-মা দুজনেই এই এলাকার জনপ্রতিনিধি ছিলেন। আজ পর্যন্ত তারা কেউ এলাকা ছেড়ে যাননি। আমিও আমার বাবা-মায়ের আদর্শকে ধারণ করে এলাকাবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করেছি। এলাকার মানুষের সুখ দুঃখের দীর্ঘ সময় পাশে ছিলাম। জনপ্রতিনিধি হই বা না হই জীবনের শেষ দিন পর্যন্ত এলাকায় মানুষের পাশে থেকে তাদের সেবা করে যাব।

Model Hospital

তিনি আরো বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে বিশ্বাস করে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। ছাত্রদল, যুবদল এবং বিএনপির বিভিন্ন দায়িত্ব পালন করেছি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলাম। রাজপথে আন্দোলন সংগ্রামে স্বক্রিয় ছিলাম। তাই আমি বিশ্বাস করি, আমার দল আগামী ইউনিয়ন নির্বাচনে আমাকে মূল্যায়ন করবে। এরপরে দল থেকে যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত মেনে নিয়েই আমি সামাজিক কাজ করে যাব। আমাদের অভিভাবক চাঁদপুর জেলা বিএনপির সভাপতি এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই রাজরাজেশ্বর ইউনিয়নের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। রাজরাজেশ্বর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গডে তোলার এই অগ্রযাত্রায় আমিও একজন সারথী হতে চাই। এজন্য আমি আপনাদের দোয়া, সমর্থন এবং ভালোবাসা কামনা করছি।

সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃত্ব এবং এলাকার মুরুব্বীরা উপস্থিত ছিলেন।