রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

নূরুল হুদাসহ বিএনপির প্রয়াত নেতাদের কবর জিয়ারতে ড. জালাল

মতলব উত্তর ব্যুরো প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৮:০৮ পিএম
নূরুল হুদাসহ বিএনপির প্রয়াত নেতাদের কবর জিয়ারতে ড. জালাল

নূরুল হুদাসহ বিএনপির প্রয়াত নেতাদের কবর জিয়ারতে ড. জালাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-সভাপতি চার বারের সংসদ সদস্য এবং সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদার কবর জিয়ারত সহ মতলব উত্তর বিএনপির প্রয়াত নেতাদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ডক্টর মুহাম্মদ জালাল উদ্দিন।

শুক্রবার (১১ এপ্রিল) দিনভর মতলব উত্তর উপজেলার বিভিন্ন গ্ৰামে গিয়ে বিএনপির একাধিক প্রয়াত নেতার কবর জিয়ারত করেন তিনি।

বিকেলে খন্দকারকান্দি কওমী মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-সভাপতি, চাঁদপুর-২ আসনের চার বারের সংসদ সদস্য এবং সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদার কবর জিয়ারত করেন ডঃ মুহাম্মদ জালাল উদ্দিন।

এর পূর্বে মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি প্রয়াত আহসানুল হক ফটিকের কবর জিয়ারত করেন পাঁচানীতে এরপর ইসলামাবাদের পারিবারিক কবরস্থানে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট কামরুল ইসলামের কবর জিয়ারত করা হয়। ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের কবর জিয়ারত করেন ডঃ মুহাম্মদ জালাল উদ্দিন। ব্রাহ্মণচক দানু সরকার বাড়ীর পারিবারিক কবরস্থানে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফজলুল হক সরকার হান্নানের কবর জিয়ারত করেন ডঃ মুহাম্মদ জালাল উদ্দিন নেতা কর্মীদের সঙ্গে নিয়ে। এরপর রাজুর কান্দি পারিবারিক কবরস্থানে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপুর বাবার কবর জিয়ারত করেন তিনি।

Model Hospital

এসময় বিএনপি নেতা ডঃ মুহাম্মদ জালাল উদ্দিন নিজেই নেতা কর্মীদের সঙ্গে নিয়ে মোনাজাত করে দোয়া করেন।

এসময় মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ খাঁন, মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল বাশার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, ছাত্রদলের সদস্য সচিব জয়নাল আবেদীন পিনুসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।