শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনে ইসলামী আন্দোলন চাঁদপুর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭:১২ পিএম
বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনে ইসলামী আন্দোলন চাঁদপুর
চাঁদপুর সদরের জনবহুল এলাকা বহরিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা নেতৃবৃন্দ।
আজ রবিবার সকাল ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত দোকান মালিক মাওলানা বাকি বিল্লাহ, নান্নু হাজি, সামাদ ডাক্তারসহ দোকান মালিক ও ব্যবসায়ীদের সাথে তিনি কথা বলেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাইর পক্ষ থেকে সালাম ও সহমর্মিতা জানান। একই সাথে জেলা সভাপতি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রগণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি চাঁদপুর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে কার্যকর উদ্যোগগ্রহণেরও অনিরোধ জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা কেএম ইয়াসিন রাশেদসানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক হাফেজ নেয়ামতুল্লাহ, সদর উপজেলা সহ-সভাপতি সাদ্দাম হোসাইন, প্রচার সম্পাদক হাফেজ তানজিল আহমাদ, ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মনিরুজ্জামান, সহ-সভাপতি হাফেজ মাওলানা রিয়াজ আহমাদ, সেক্রেটারি মনির হোসাইন দেওয়ানসহ ইউনিয়ন, ওয়ার্ড ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।