শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ইটভাটায় অর্থদন্ড করলেন ভ্রাম্যমান আদালত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২, ৩:৩৭ পিএম
শাহরাস্তিতে ইটভাটায় অর্থদন্ড করলেন ভ্রাম্যমান আদালত
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে ইটভাটাকে ১০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৩১ জানুয়ারী) মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা শিরীন আক্তার। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী ইটভাটাকে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। মোবাইল কোর্টে সহায়তা করেন শাহরাস্তি থানার পুলিশ ফোর্স।
এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার জানান, উপজেলার সকল ইটভাটার মালিকগণকে সরকারি নিয়মানুযায়ী বৈধভাবে (লাইসেন্স, পরিবেশ যাতে দূষিত না হয় সে ধরণের জ্বালানীর ব্যবহার, কৃ‌ষি জ‌মি, গ্রামীণ মাটির রাস্তার যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে) ইট ভাটা পরিচালনা করার জন্য অনুরোধ করছি। অন্যথায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ এম
শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২৬ সেপ্টেম্বর চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এস এম সবুজ হোসেন ও সাধারণ সম্পাদক সুমন গাজীর সম্মতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আর কে পিন্টুকে সভাপতি এবং এস টি সুলতানকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনটির চাঁদপুর জেলা শাখার আওতাধীন শাহরাস্তি উপজেলা ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

Model Hospital

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পাওয়া ৩০ সদস্যসহ মোট ৩২ জনকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করতে হবে।

জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।