শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

স্বপ্ন পূরণ হলো ইসমাইলের

অসুস্থ শ্রমিককে হুইল চেয়ার উপহার দিলো ইয়ুথ ফোরাম ও চর্যাপদ একাডেমি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১০:২৮ পিএম
অসুস্থ শ্রমিককে হুইল চেয়ার উপহার দিলো ইয়ুথ ফোরাম ও চর্যাপদ একাডেমি

পক্ষাঘাতে শয্যাশায়ী হওয়ার পর সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে আবেদন করেও একটি হুইল চেয়ার মেলেনি কটনসপের শ্রমিক ইসমাইলের। অবশেষে তার স্বপ্ন পূরণ করলো ইয়ুথ ফোরাম বাংলাদেশ ও চর্যাপদ সাহিত্য একাডেমি।

বৃহস্পতিবার ২৪ এপ্রিল বিকেলে ইয়ুথ ফোরাম বাংলাদেশের কার্যালয়ে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাকে হুইল চেয়ার তুলে দেন ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর রোটারিয়ান আলেয়া বেগম লাকী, চর্যাপদ একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা, মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি, পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স, জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার মিজানুর রহমান স্বপন, চাঁদপুর ল কলেজের প্রভাষক অ্যাডভোকেট রোজিনা চৌধুরী, ওপেন আই-এর প্রতিষ্ঠাতা ইমরান শাকির, স্কুল শিক্ষিকা কামরুন্নাহার বিউটি ও জুয়েলারি মালিক ভুপেষ।

অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী বলেন, আমরা সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আশা রাখি, আগামীতেও করবো।

চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি বলেন, আমরা গত মাসে ১০ জন নারীকে সেলাই মেশিন, ৩০টি পরিবারকে ঈদের পোশাক উপহার দিয়েছি। সেই সংবাদ পত্রিকায় প্রকাশের পর আমাদের কাছে তথ্য আসে ইসমাইল নামের একজন পক্ষাঘাতগ্রস্ত শ্রমিকের হুইল চেয়ার প্রয়োজন। বিভিন্ন স্থানে দরখাস্ত দিয়ে হতাশ হয়েছেন। খবরটা শোনার পর ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটরের সঙ্গে যোগাযোগ করলে তিনি আন্তরিকভাবে সাড়া দেন। তারই আন্তরিকতায় চর্যাপদ একাডেমি ও ইয়ুথ ফোরামের যৌথ উদ্যোগে আজ কাজটা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

Model Hospital

হুইল চেয়ার প্রাপ্ত ইসমাইল হোসেন অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে আবেদন করেও আমি হুইল চেয়ার পাইনি। আজ চর্যাপদ একাডেমি ও ইয়ুথ ফোরামের আন্তরিকতায় আমার স্বপ্ন পূরণ হলো।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।