রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদগঞ্জে দুটি বসতঘর পুড়ে ছাই

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৪৪ এম
ফরিদগঞ্জে দুটি বসতঘর পুড়ে ছাই

এস এম ইকবাল : চাঁদপুর ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নীকান্ডে অসহায় দুই পরিবারের ২টি বসত ঘর পুড়ে ছাই। আগুন নিবাতে গিয়ে প্রায় ১০ জন আহত। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়- ক্ষতি হয়েছে বলে দুই পরিবারের দাবি।

৩১ জানুয়ারী সোমবার রাত আনুমানিক ৮ ঘটিকার সময় উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা হরমুজ আলী দপ্তর বাড়ির মৃত সরাফত আলীর ছেলে হাছান আলীর বসতঘর এবং মৃত আব্দুর রশিদেও ছেলে তাজুল ইসলামের বসঘর আগুন পুড়ে ছাই হয়ে যায়। এই দুইটি ঘরই টিনের ছিল তাই দ্রুতই আগুন চড়িয়ে পড়ে এবং এই দুটি ঘরেই ছাই হয়ে যায়।

জানা যায়, আগুন লাগার খবর শুনে চাঁদপুর ফায়ার সার্ভিস ষ্ট্রেশনের লোকজন ঘটনাস্থলে ছুটে আসার আগেই স্থানীয়রা আগুন নেবাতে সক্ষম হয়। তাই ফায়ার সার্ভিসের লোকজন ভাটিয়ালপুর এলাকা থেকে পিরে যান।

প্রত্যক্ষদশী একই বাড়ির আবুল কালামের স্ত্রী আমেনা বেগম জানান, রাত প্রায় আট ঘটিকার সময় প্রথমে হাছান আলীর ঘরের পশ্চিম পাশে আগুন দেখতে পেয়ে তিনি ডাক চিৎকার দিলে বাড়ির লোকজন এসে আগুন নেবানোর চেষ্টা করে, কিন্তু মহুত্তের মধ্যেই আগুন পুরো ঘরে দরে যাওয়ায় কেউই কিছু করতে পারেনি।

Model Hospital

আগুন নেবানোর জন্য চেষ্টা করতে গিয়ে সজিব, আব্দুর রেজ্জাক, ফারভেজসহ বেশ কিছু লোক গুরত্বর আহত হয়। এসময় স্থানীয়রা তাদেও উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎ করান।

আগুনে পুড়ে যাওয়া ঘরের মালিক হাছান আলী জানান, আমরা দুই ভাই, আমার বাবা গত ৬ মাস পূর্বে মারা যান, এরপর আমরা দুই ভাই লোন করে জরা জির্ন থাকা বাবার ঘরটি লোন করে মেরামত করি।

এসময় তিনি কান্না করতে করতে বলেন, আমি আর আমার ছোট ভাই মামুন অর-রশিদ ঢাকার একটি গার্মেন্টেসে চাকরি করে কোন রকম দিন এনে দিন খাই। আমার মা অসুস্থ তাই গত ডিসেম্বর মাসে মাকে আমাদের কাছে নিয়ে আসি। গত দুই দিন পূর্বে আমার ছোট ভাই বাড়িতে গিয়ে ঘর-বাড়ি দেখে এসে। কত টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে জানতে চাইলে তিনি জানান, আমার মা-বাবার এবং আমার তিল তিল করে গড়ে তোলা এই ঘরটি, কি ছিলনা আমাদের ঘওে, কি বলতাম ভাই, আমাদের প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

আগুনে পুড়ে যাওয়া অপর ঘরের মালিক তাজুল ইসলাম জানান, তিনি ও ঢাকার নিউ মার্কেটের একটি দোকানে চাকুরি করেন এবং তার স্ত্রী ফাতেমা বেগম ও ঘরে তালা দিয়ে পাশ্ববর্তি উপজেলার রামগঞ্জে বাবা বাড়িতে বিড়াতে গিয়ে ছিলেন। কত টাকার ক্ষতি হয়েছে জানাতে চাইলে তিনি বলেন, প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে।

তাজুই ইসলামে ভাই সাহাবউদ্দিন জানান, তিল তিল করে বহুকষ্টে সংসার গুঁছিয়েছিল আমার ভাই। আমি কোন জিনিস পত্র বের করতে পারিনি। আগুন আমার ভাইয়ে শেষ সম্বলটি কেঁড়ে নিলো। কি অপরাধ করে ছিলাম আমি। এখন আমার ভাই সন্তানদের নিয়ে কোথায় থাকবে, কি খাবে? তাই মানবিক দিক বিবেচনায় সরকারী ও সমাজের ভিত্তবানদের কাছে সহযোগীতার হাত বাড়িয়ে দেন অসহায় তাজুল ও সরাফত আলি।

কিভাবে আগুণ লেগেছে জানতে চাইলে একই বাড়ির আঃ করিম ও আবুল কাশেম বলেন, আগুন লাগার পূর্বে বিদুৎ তিন চার বার লোড শেডিং করেছে, তাই আমার ধরনা করছি বিদূতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।

আগুনের লাগার খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সাংসদ মুহাম্মদ শফিকুর রহমান এমপির প্রতিনিধি আওয়ামীলীগ নেতা মোঃ নজরুল ইসলাম সুমন এবং নব নির্বাচিত চেয়ারম্যান কাউছার আলম কামরুল ঘটনা স্থল পরিদর্শন করেন।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।