শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

কচুয়ায় ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ পিএম
কচুয়ায় ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো: রাছেল : চাঁদপুরের কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ মো. নাসিম উদ্দিন বাবু (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আবু ফয়সাল সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিল্লা-চাঁদপুর সড়কের কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চাঁদপুরগামী বোগদাদ বাসে তল্লাসি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নুতন বার রশিয়া গ্রামের মৃত ফিরোজ আলীর পুত্র মো. নাসিম উদ্দিন বাবুকে গ্রেফতার কর।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জানান, এব্যাপারে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।