সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ভূমি মেলা-২০২৫ উপলক্ষ্যে ফরিদগঞ্জে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায়

ভূমি আইন সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্ম ধারণা রাখা প্রয়োজন : এসিল্যান্ড জাহিদ হাসান

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫, ১২:০১ এম
ভূমি আইন সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্ম ধারণা রাখা প্রয়োজন : এসিল্যান্ড জাহিদ হাসান
ভূমি মেলা -২০২৫ উপলক্ষ্যে ফরিদগঞ্জের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের  শিক্ষার্থীদের ভূমি বিষয়ক সচেতনতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ এ মে) বিকেলে ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম, নবম -দশম শিক্ষার্থীদের নিয়ে ভূমি বিষয়ক সচেতনতা আলোচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন ফরিদগঞ্জ উপজেলা ভূমি অফিস।
এসময় উপজেলা ভূমি সার্ভেয়ার আবুবকর সিদ্দিক শিক্ষার্থীদের  সাথে ভূমির বিভিন্ন বিষয়ক সচেতনতামূলক আলোচনা করেন। শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য নিজ নিজ খাতায় লিপিবদ্ধ করে। এরপর ভূমি সংক্রান্ত বিষয়ে ২০ মার্কের পরিক্ষা নেওয়া হয়। পরিক্ষায় তিন শ্রেণীর ৫০ জন ছাত্রী অংশগ্রহণ করে। পরিক্ষা শেষে সর্বোচ্চ মার্ক পাওয়া তিনজনকে পুরস্কৃত করা হয়।
 ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কাসেমের সভাপতিত্বে ও উপজেলা ভূমি সার্ভেয়ার আবুবকর সিদ্দিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এ.আর. এম জাহিদ হাসান।
এসময় তিনি বলেন, ভূমি আইন সম্পর্কে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আগে থেকেই ধারণা রাখা প্রয়োজন। তাই এ বছর ভূমি সম্পর্কিত বিষয়ে শিক্ষার্থীদের সাথে এ ব্যতিক্রম  আয়োজন করা হয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা ভূমি আইন সম্পর্কে জানতে পেরেছে। আমি আশা করি শিক্ষার্থীরা নিজেদের জীবন মানে উন্নয়নে কাজে লাগাবে। আমরা চেষ্টা করবো ধারাবাহিক ভাবে ভূমি সম্পর্কিত বিষয় নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে।
এসময় আরও বক্তব্য রাখেন, পৌর ভূমি কর্মকর্তা মিজানুর রহমান, সাংবাদিক শিমুল হাছান প্রমুখ।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।