মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চার মামলা থেকে অব্যাহতি পেলেন ছাত্রদল নেতা আকাশ মিয়াজী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১১:৩২ পিএম
চার মামলা থেকে অব্যাহতি পেলেন ছাত্রদল নেতা আকাশ মিয়াজী
প্রতি হিংসা মূলক আওয়ামী লীগের সময় দায়ের করা ৪ চার রাজনৈতিক  মামলা থেকে অব্যাহতি পেলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী আইন ছাত্রফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো: আকাশ মিয়াজী।
মঙ্গলবার (২৭ মে) মতিঝিল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: মহায়মেনুল ইসলাম জানান ২০২১ সালের ২৯ আগস্ট মতিঝিল থানায় দায়ের করা রাজনৈতিক মামলা যার নং ২২ -আইন অনুসারে তদন্ত সাপেক্ষে  ফাইনাল রিপোর্ট দেয়া হয়েছে।
মতিঝিল থানায় দায়ের করা মামলায় ছাত্রদল নেতা মো: আকাশ মিয়াজীকে ১৩ নং এজহারভুক্ত  আসামী করা হয়েছে।
এর পূর্বে চাঁদপুরের  অতিরিক্ত জেলাও দায়রাজজ (১) এর বিচারক মো: রুহুল আমিন এর  আদালত থেকে দ্রুত বিচারক আইনে কচুয়ার জগতপুরে গাড়ী পুড়ানোর ও আওয়ামী লীগের  নেতাদের মারধরের  অপরাধে ২০১৫ সালের ৫ জানুয়ারি কচুয়া থানায়  দায়ের করা এসটিসি ০২/১৭ মামলা থেকে অব্যাহতি পান তিনি।
এই মামলায় মো: আকাশ মিয়াজীকে ২০১৫ সালের ১৭ মার্চ সাচার গ্রাম থেকে গ্রেফতার করে।
৪০ দিন কারাভোগের পর, চাঁদপুর জেলাও দায়রাজজ কোর্ট থেকে জামিন পান তিনি।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর যুবলীগ নেতা কচুয়ার হরিপুরে গ্রামের স্বপন বাদী হয়ে প্রথম মামলা করেন। দ্বিতীয় মামলা করেন  যুবলীগ নেতা মো: জসিম উদ্দিন। তৃতীয় মামলা করেন কচুয়া থানার এ,এস আই নাছির উদ্দীন, ৪ র্থ মামলা করেন মতিঝিল থানার এস আই দেলোয়ার হোসেন।
আওয়ামী লীগ সরকারের সময় দায়ের করা ছাত্রদল নেতা মো: আকাশ মিয়াজীর বিরুদ্ধে  মোট ৪ টি মামলা থেকে অব্যাহতি পেলেন তিনি।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।