বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে অসহায়দের মাঝে বড়স্টেশন কমিউনিটির ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৭:৪৯ পিএম
চাঁদপুরে অসহায়দের মাঝে বড়স্টেশন কমিউনিটির ঈদ সামগ্রী বিতরণ

চাঁদপুরে সামাজিক এবং মানবিক কাজে অগ্রগণ্য ভূমিকা পালন করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন চাঁদপুর বড়স্টেশন কমিউনিটি। সংগঠনটির উদ্যোগে সামাজিক কর্মকান্ডের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উৎসব এবং দুর্যোগে অসহায়, দরিদ্র অসহায়দের খাদ্য সহায়তা দিয়ে আসছে।

সেই মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে এবারের ঈদুল আযহা উপলক্ষে কয়েক শতাধিক নিম্নবিত্ত ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ৬ জুন শুক্রবার সকাল ১০টায় চাঁদপুর শহরের লঞ্চঘাট মাদ্রাসা মাঠে এই আয়োজন করা হয়। ঈদ উপহারের প্রতিটি প্যাকেট ছিল পোলাওয়ের  চাল, বাংলা সেমাই,পাকিস্তানি লাচ্ছা সেমাই,পাস্তা, নুডলস, আলু, চিনি, দুধ সহ ৮টি প্রকারের খাদ্যপণ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বড়স্টেশন কমিউনিটির উপদেষ্টা ও চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন সেলিম, সংগঠনের উপদেষ্টা গোফরান হোসাইন, জিল্লু বেপারী, মোস্তফা মাল হুসাইন চোকদার।

অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের বিগত সময়ের কার্যক্রম তুলে ধরেন এবং এসব মানবিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন বড়স্টেশন কমিউনিটির প্রতিষ্ঠাতা পরিচালক রাসেল পারভেজ। ঈদ উপহার বিতরণপূর্বক দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসর মুহতামিম মাওলানা আবুল হাসান আশ্রাফী। ‌মোনাজাতে সংগঠনের সকল সদস্য, প্রবাসী সারথী এবং অংশীজনদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

Model Hospital

বক্তারা বলেন, চাঁদপুর বড় স্টেশন কমিউনিটি একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। সংগঠনটি এ এলাকার সুবিধা বঞ্চিত মানুষদের যেকোন বিপদে-আপদ, এবং দুর্ভোগ-দুঃসময়ে মানবতার হাত বাড়িয়ে দেয়। সম্প্রতি তারা দুই প্রতিবন্ধী সন্তানের বিধবা মাকে বসবাসের জন্য স্থায়ী বসতঘর নির্মাণ করে দিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও সপ্তম বছরে চোদ্দ বারের মত তারা সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করছে। একইভাবে রমজানের ইফতার,নগদ অর্থ জামাকাপড় মাদ্রাসার ছাত্রদের জন্য পায়জামা পাঞ্জাবি এবং ঈদ উপহার দিয়েছে। আমরা তাদের এই কার্যক্রমকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।

বক্তারা আরো বলেন, ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সকল মানুষের মুখে হাসি থাকে। আমাদের চারপাশে অসংখ্য মানুষ ঈদের দিনে নতুন পোশাক দূরে থাক, ভালো খাবারও কিনে খেতে পারে না। সেইসব মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য বড়স্টেশন কমিউনিটির কাজ করে যাচ্ছে। আমরা এই সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিবাদন জানাই।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়স্টেশন কমিউনিটির কার্যকরী সিনিয়র সদস্য নজির আহমেদ, আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য আমিনুল ইসলাম, সমাজকর্মী ও কার্যকরী সদস্য বাকি বিল্লাহ ,মোহাম্মদ আবুবকর, মোস্তফা প্রধানীয়া, আক্তার হোসেন, সালাউদ্দিন খান, সাদিয়া আক্তার রুমা, মিহাদ, মনির, দেলোয়ার বেপারি, জয়নাল আবেদিন সহ আমন্ত্রিত অন্যান্য অতিথি এবং সংগঠনের সদস্যবৃন্দ।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।