মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নবনির্বাচিত সাধারণ সম্পাদক এসএম রইজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা

কচুয়া প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ১০:১৩ পিএম
নবনির্বাচিত সাধারণ সম্পাদক এসএম রইজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা

চাঁদপুরের কচুয়া উপজেলার নবনির্বাচিত বিএনপির সাধারণ সম্পাদক এসএম রইজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে গোহট উত্তর ইউনিয়ন ছাত্রদল।

বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় ইউনিয়নের নাউলা চৌরাস্তা মোড়ে অবস্থিত গোহট উত্তর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা দিয়ে এসএম রইজ উদ্দিনকে বরণ করে নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহ আলম মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নয়ন, কচুয়া উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন খোকন, ইউনিয়ন যুবদলের সভাপতি আতিকুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, উপজেলা যুবদল নেতা আহসান পাটোয়ারী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওয়াসিম এবং উপজেলা ছাত্রদলের নেতা রহমত উল্লাহ রিপন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কাউছার হোসেন, ইউনিয়ন প্রবাসী ফোরামের সভাপতি বোরহান মৃধা, ফ্রান্স শাখা প্রবাসী ফোরামের নেতা বেলায়েত হোসেন, কুয়েত প্রবাসী ফোরামের সভাপতি ফারুক হোসেন, সিনিয়র সহ-সভাপতি মিঠু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শহীদুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি সুমন পাঠান, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদল নেতা ফয়েজ আহমেদ প্রমুখ।

Model Hospital

অনুষ্ঠানে ইউনিয়ন ও সকল ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সবাই নবনির্বাচিত সাধারণ সম্পাদক এসএম রইজ উদ্দিনের ভবিষ্যৎ কর্মপন্থায় সফলতা কামনা করেন এবং দলে তার নেতৃত্বে নতুন গতির আশা প্রকাশ করেন।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।