মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কচুয়ায় নেতাকর্মীদের সাথে এহছানুল হক মিলনের ঈদ শুভেচ্ছা বিনিময়

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫, ১০:৫০ পিএম
কচুয়ায় নেতাকর্মীদের সাথে এহছানুল হক মিলনের ঈদ শুভেচ্ছা বিনিময়

কচুয়ায় ইউনিয়ন বিএনপি'র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.আনম এহছানুল হক মিলন।

কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে।

শনিবার দুপুরে নূরপুর আমিন বাড়িতে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের নেতা মিজানুর রহমান মিঠুর আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.আনম এহছানুল হক মিলন।

ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ শাহ আলম পাটওয়ারীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সহ-সভাপতি আজিজ মাস্টার ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন,উপজেলা বিএনপির সমন্বয়ক শাহ জালাল প্রধান জালাল, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শরফুদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস, যুগ্ম সাধারণ সম্পাদক সারফিন হোসাইন,মাহবুব আলম, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আজাদ আহমদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নয়ন,পৌর যুব দলের সাধারন সম্পাদক কাজী ফরহাদ হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি ডাক্তার শামসুল হক, বিএনপি নেতা তাবারক উল্লাহ,কেন্দ্রীয় আইন ছাত্র ফোরামের আহ্বায়ক এমএ ফয়েজ।

এসময় উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন খোকন,ইউনিয়ন যুবদলের সভাপতি আতিকুর রহমান বাবুল,সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মো.ইসমাইল হোসেন আবেগ,সাধারণ সম্পাদক রইজ উদ্দিন,সহ-সভাপতি কাউছার হোসেন,ইউনিয়ন প্রবাসী ফোরামের সভাপতি বোরহান র্মিজা, ফ্রান্স শাখার প্রবাসী ফোরামের নেতা বেলায়েত হোসেন,কুয়েত প্রবাসী ফোরামের সভাপতি ফারুক হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শহীদুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি সুমন পাঠানসহ ইউনিয়ন,ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।