বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়ক দুর্ঘটনায় আহত ৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২, ২:০৪ পিএম
হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়ক দুর্ঘটনায় আহত ৫

মো. রাছেল : চাঁদপুরের কচুয়ায় হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের কড়ইয়া নামক স্থানে সিএনজি ও কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক সহ আহত ৫জন। শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হচ্ছেন- উপজেলার বিতারা ইউনিয়নের মাঝিগাছা গ্রামের মোস্তাফা কামাল (৫২),বিল্লাল হোসেন (৪২), সুফিয়ান (২১), সামাদ (৪২), দেলোয়ার হোসেন (৭২)। গুরুতর আহত সুফিয়ান, সামাদ, দেলোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। সিএনজি চালক বিল্লাল ও যাত্রী মোস্তাফা কামাল কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহতদের সূত্রে জানা যায়, আহত পাচঁজনই মাঝিগাছা গ্রামের বাসিন্দা। তাদের পাঁচজনেই ব্যক্তিগত কাজেই পাশ^বর্তী হাজীগঞ্জ উপজেলায় যায়। কাজ শেষে সিএনজি যোগে বাড়ি ফেরার পথে উপজেলার কড়ইয়া নামক স্থানে কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় সিএনজিটি যাত্রীসহ পাশ^বর্তী খালে পড়ে যায়।

উপজেলা নিবাহী কর্মকর্তা মোতাছেম বিল্লাহ বলেন- সড়ক ও জনপদের সাথে যোগাযোগ করে দুর্ঘটনা প্রতিরোধে ম্পিড ব্রেকার, ধিরে চলুন এ ধরনের কোন সংকেত চিহ্ন ব্যবহার ব্যবস্থা নেওয়া হবে। এবং সিএনজি ড্রাইভারদের সহিত দুর্ঘটনার প্রতিরোধে সর্তকী করন বৈঠক করা হবে।

Model Hospital

কচুয়া থানার অফিসার ইনর্চাজ মো. মহিউদ্দিন জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনার স্থলে আমরা দ্রুত পৌছাই। ঘাতক কভার ভ্যানটি আটকের চেষ্টা চালাচ্ছি। সিএনজিটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

উল্লেখ্য যে, চার মাস পূর্বে একই স্থানে বিআরটিসি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন কলেজ শিক্ষার্থীর প্রাণ ঝড়ে। চাঞ্চালকর এ ঘটনার পরেও সড়ক ও জনপদ বিভাগ এ দুর্ঘটনার স্থানটিতে ম্পিড ব্রেকার, ধিরে চলুন এ ধরনের কোন সংকেত চিহ্ন ব্যবহার করেননি।

আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:১৫ এম
আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

শারীরিক অসুস্থতা ও মানসিক পরিস্থিতির কারণ দেখিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে চিরতরে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ।

বুধবার (৭ অক্টোবর) রাতে গণমাধ্যমকর্মীদের সাথে মুঠোফোনে বিশেষ তিনি রাজনৈতি থেকে নিজের সরে দাঁড়ানোর এই চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করেন।

বার্তায় চেয়ারম্যান শাহ আলম শেখ স্পষ্ট জানিয়ে দেন, আমি আমার নিজের শারীরিক ও মানসিক সার্বিক অবস্থা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজকের পর থেকে দেশের কোনো রাজনৈতিক দলের সাথেই আমার আর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক কিংবা সংশ্লিষ্টতা নেই।

জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহ আলম শেখ। ওই নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থীকে ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ার অপরাধে তৎকালে দল থেকে তাঁকে আজীবন বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি দলীয় কোনো পদ-পদবিতে আর ফিরে আসেননি।

Model Hospital

অবশেষে বুধবার (৭ অক্টোবর ২০২৬) রাতে রাজনৈতিক অঙ্গন থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নেওয়ার এই ব্যক্তিগত ঘোষণা দেন তিনি।