বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় তিন ছাগল চোরকে আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২, ১:৩৮ পিএম
কচুয়ায় তিন ছাগল চোরকে আটক

মো. রাছেল : কচুয়া উপজেলার জগতপুর গ্রামে তিন ছাগল চোরকে জনতা আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ্দ করেছে। শনিবার বিকালে আশ্রাফপুর ইউনিয়নের জগতপুর বড় ভবানিপুর রাস্তার উপর থেকে তাদের আটক করেন। আটককৃত চোর চক্রের সদস্যরা হচ্ছেন- জগতপুর ষোল পুকুরিয়া পাড়ার আনিসুর রহমানের পুত্র আফজল হোসেন (২১), একই পাড়ার হাসানুর জ্জামানের পুত্র নরুল ইসলাম (২০) ও শাহরাস্তি উপজেলার বোগরা গ্রামের তালুকদার বাড়ির ইসরাফিল হোসেনের পুত্র জহিরুল ইসলাম (২১)। এব্যাপারে ছাগলের মালিক কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন।

ছাগলের মালিক জগতপুর মুন্সী বাড়ীর মৌলভী নজরুল ইসলাম ও স্থানীয়রা জানান, শুক্রবার মধ্যেরাতে যেকোন সময় নরুল ইসলাম মুন্সীর বাড়ীর কাছারিতে বেধে রাখা ৩টি ছাগল চুরি করেন চোর চক্র। ষোল পুকুরিয়া গ্রামের দেলেয়ার হোসেন মাষ্টার ভোরে ফজরের নামাজ পড়ার প্রস্তুতি নেওয়া কালীন বাড়ির পাশে রাস্তার উপর ২টি ছাগল সহ ২জন যুবক দেখতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা বাদে সন্দেহ হয়ে পড়ার অন্যান্য লোকজনদের ঘটনা স্থলে ডেকে নিয়ে আনে। ঘটনাস্থলে ছুটে আসা লোকজনরা তাদেরকে আটক করে ফেলেন।

তিনি আরো বলেন- আমার প্রায় ৮টি ছাগল চোর চক্র নিয়ে যায়। তার মধ্যে তিনটি ছাগল ফিরত পাই। আমার প্রায় ৬০ হাজার টাকার মত ক্ষতিসাধন হয়েছে বলে তিনি দাবি করেন।

জিজ্ঞাসা বাদে আটককৃত চোররা চুরির কথা স্বীকার জানান- চুরি করা তিনটি ছাগলের মধ্যে একটি ছাগল শাহরাস্তির উপজেলার বোগরা গ্রামের জহিরুলের নিকট ৮ হাজার টাকা বিক্রি করেন। লোকজন কৌশলে ছাগল সহ জহিরুলকে জগতপুর বাজারে নিয়ে এসে পুলিশকে খবর দিলে ৩জনকে পুলিশের সোপর্দ করে।

Model Hospital

এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনর্চাজ মো. মহিউদ্দিন ঘটনার সত্যাতা স্বীকার করে জানায়, এ বিষয়ে কচুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:১৫ এম
আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

শারীরিক অসুস্থতা ও মানসিক পরিস্থিতির কারণ দেখিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে চিরতরে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ।

বুধবার (৭ অক্টোবর) রাতে গণমাধ্যমকর্মীদের সাথে মুঠোফোনে বিশেষ তিনি রাজনৈতি থেকে নিজের সরে দাঁড়ানোর এই চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করেন।

বার্তায় চেয়ারম্যান শাহ আলম শেখ স্পষ্ট জানিয়ে দেন, আমি আমার নিজের শারীরিক ও মানসিক সার্বিক অবস্থা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজকের পর থেকে দেশের কোনো রাজনৈতিক দলের সাথেই আমার আর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক কিংবা সংশ্লিষ্টতা নেই।

জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহ আলম শেখ। ওই নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থীকে ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ার অপরাধে তৎকালে দল থেকে তাঁকে আজীবন বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি দলীয় কোনো পদ-পদবিতে আর ফিরে আসেননি।

Model Hospital

অবশেষে বুধবার (৭ অক্টোবর ২০২৬) রাতে রাজনৈতিক অঙ্গন থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নেওয়ার এই ব্যক্তিগত ঘোষণা দেন তিনি।