সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক কাশেম কন্ট্রাকটরের ইন্তেকাল

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০২ পিএম
ফরিদগঞ্জে আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক কাশেম কন্ট্রাকটরের ইন্তেকাল
এস এম ইকবাল : চাঁদপুর জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কাশেম কন্ট্রাকটর মৃত্যু বরণ করেছেন। ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
৬ ফেব্রুয়ারী রবিবার বিকাল ৩টা ২০ মিনিটের সময় তিনি ফরিদগঞ্জে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
তিনি দির্ঘদিন ধরে ডায়বেটিস ও কিডনি রোগসহ  বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে উনার বয়স ছিল ৬৫বছর। মৃত্যুকালে তিনি ১ছেলে ২ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
উনার মৃত্যুতে শোক জানিয়েছেন, স্থানীয় সংসদ সদস্য সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান, সাবেক সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব এম এ হান্নান, উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুস।
মরহুমের প্রথম জানাজার নামাজ ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে সকাল ১১ টায় এবং পশ্চিম সাপুয়া ঈদগাঁও মাঠে দ্বিতীয় জানাজার নামাজ দুপুর ১২ টায় অনুষ্ঠিত হইবে।

হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১৫ এম
হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দ্বাদশ ইউনিয়ন যুবদলের সম্ভাব্য সভাপতি প্রার্থী আসাদ পাঠান।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দ্বাদশ ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালি ও সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

আসাদ পাঠান বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন করায় হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের উদ্যোগ, সাংগঠনিক প্রচেষ্টা ও সুন্দর আয়োজনের ফলে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল হয়েছে।

তিনি আরও বলেন, দ্বাদশ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে আনন্দিত। ভবিষ্যতেও যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন—এটাই প্রত্যাশা।

Model Hospital

পরিশেষে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ভূমিকা রাখা হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সকল নেতৃবৃন্দের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন আসাদ পাঠান।