বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক জয়সহ আহত ৪

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১১:১০ এম
হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক জয়সহ আহত ৪

নিজস্ব প্রতিনিধি : দৈনিক আজকের পত্রিকা হাজীগঞ্জ প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর প্রবাহের নিজস্ব প্রতিনিধি জহিরুল ইসলাম জয়সহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে ।

বুধবার সকাল ১০ টার দিকে সিএনজি চালিত স্কুটার যোগে চাঁদপুর শহরে যাওয়ার পথে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বলাখাল বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

অন্য আহতরা হলেন হাজীগঞ্জের ৫নং সদর পূর্ব ইউনিয়নের যুবলীগ সভাপতি ফারুক খাঁন, একই ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মামুনসহ অজ্ঞাত এক নারী।

আহত সাংবাদিক জহিরুল ইসলাম জয় জানান, তারা ৫ জন হাজীগঞ্জ বাজার থেকে সিএনজি চালিত স্কুটার যোগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানদের শপথগ্রহন অনুষ্ঠানে চাঁদপুর যাচ্ছিলেন। পথিমধ্যে বলাখাল বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা বড় একটি গাড়ি তাদের স্কুটারকে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজি স্কুটারটি উল্টে যায়। এ ঘটনায় দুই যাত্রীর হাতের হাড় ভেঙ্গে যাওয়াসহ সবাই মারাত্বক আহত হয়।

Model Hospital

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে স্কুটারটিকে জব্দসহ বিষয়টি দেখার জন্য অফিসার পাঠানো হয়েছে।

আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:১৫ এম
আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

শারীরিক অসুস্থতা ও মানসিক পরিস্থিতির কারণ দেখিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে চিরতরে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ।

বুধবার (৭ অক্টোবর) রাতে গণমাধ্যমকর্মীদের সাথে মুঠোফোনে বিশেষ তিনি রাজনৈতি থেকে নিজের সরে দাঁড়ানোর এই চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করেন।

বার্তায় চেয়ারম্যান শাহ আলম শেখ স্পষ্ট জানিয়ে দেন, আমি আমার নিজের শারীরিক ও মানসিক সার্বিক অবস্থা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজকের পর থেকে দেশের কোনো রাজনৈতিক দলের সাথেই আমার আর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক কিংবা সংশ্লিষ্টতা নেই।

জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহ আলম শেখ। ওই নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থীকে ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ার অপরাধে তৎকালে দল থেকে তাঁকে আজীবন বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি দলীয় কোনো পদ-পদবিতে আর ফিরে আসেননি।

Model Hospital

অবশেষে বুধবার (৭ অক্টোবর ২০২৬) রাতে রাজনৈতিক অঙ্গন থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নেওয়ার এই ব্যক্তিগত ঘোষণা দেন তিনি।