বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

পদ্মা মেঘনায় চোরাকারবারীরা সক্রিয়; চাঁদপুর পুরান বাজার গোডাউনে চোরাই মাল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১:৫৭ পিএম
পদ্মা মেঘনায় চোরাকারবারীরা সক্রিয়; চাঁদপুর পুরান বাজার গোডাউনে চোরাই মাল

নিজস্ব প্রতিনিধি : পদ্মা মেঘনা নদীতে চোরাকারবারীরা আবারো সক্রিয় হয়ে উঠেছে। চট্টগ্রাম থেকে লাইটার জাহাজ চাঁদপুর হয়ে যাওয়ার পথে নদীর মাঝখানে নোঙ্গর করে তেল ,গম, চিনি সয়াবিনের ভূসি সহ বিভিন্ন চোরাই মাল চোরাকারবারীরা ট্রলার নিয়ে গিয়ে চুরি করে নিয়ে আসে।

কোস্টগার্ড ও নৌ পুলিশ তৎপর থাকার পরেও চোরাকারবারীরা শীতের মৌসুমে চোরাই পথে মালামাল চুরি করে নিচ্ছে।

অভিযোগ রয়েছে চাঁদপুরের শেষ সীমানায় হায়দারগঞ্জ এলাকার মেঘনা নদীতে চট্টগ্রাম থেকে আসা বাংলার মান নামক লাইটার জাহাজ নোঙ্গর করে ৪০ টোন ৩০০ কেজি সোয়াবিন ভূষি(সোয়ামিন) চোরাকারবারীদের কাছে বিক্রি করে। চাঁদপুরের চিহ্নিত চোরাকারবারি জাহাঙ্গীর আলম মরু হাজী, পুরান বাজারের ফজল প্রধানীয়া, জাহিদ মাহমুদ ও জামতলার সেলিম ভূঁইয়া একত্রে হয়ে ৪০ টোন ৩০০ কেজি সোয়াবিন ভূষি(সোয়ামিন) স্টিল বডি ট্রলারে উঠিয়ে পাচার করে। সেই মালের মধ্যে ১১৩ বস্তা সোয়াবিনের ভুসি চাঁদপুর পুরান বাজার ৫ নং ঘাটে জাহিদ মাহমুদ তার ভাড়াটিয়া গোডাউন উঠিয়ে বোঝাই করে রাখে।

এই সংবাদ পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই রফিক সঙ্গীয় ফোর্স নিয়ে ৫ নং ঘাট জাহিদের গোডাউনে হানা দেয়। তারপরেই পুরানবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি জাহিদ মাহমুদ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দীর্ঘ সময় পুলিশ পাঁচ নাম্বার ঘাট অপেক্ষা করার পরে চলে আসে। চোরাকারবারি জাহিদ মাহমুদ , ফজল প্রধানীয়া জাহাঙ্গীর আলম মরু সুকৌশলে তার গোডাউন থেকে সোয়াবিনের ভূষি অন্যত্র সরিয়ে ফেলে। পুলিশ প্রথমত চোরাই গম গোডাউনে উঠেছে এই সংবাদ পেয়ে আসলেও গোডাউনে নদীর চোরাই সোয়াবিনের ভুসি ছিল।

Model Hospital

এভাবেই এসকল চোরাকারবারীরা নদী থেকে শত শত টন চোরাই মাল চুরি করে পাচার করছে। এদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে নদীপথে চোরাচালানী বন্ধ করা সম্ভব হবে।

আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:১৫ এম
আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

শারীরিক অসুস্থতা ও মানসিক পরিস্থিতির কারণ দেখিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে চিরতরে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ।

বুধবার (৭ অক্টোবর) রাতে গণমাধ্যমকর্মীদের সাথে মুঠোফোনে বিশেষ তিনি রাজনৈতি থেকে নিজের সরে দাঁড়ানোর এই চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করেন।

বার্তায় চেয়ারম্যান শাহ আলম শেখ স্পষ্ট জানিয়ে দেন, আমি আমার নিজের শারীরিক ও মানসিক সার্বিক অবস্থা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজকের পর থেকে দেশের কোনো রাজনৈতিক দলের সাথেই আমার আর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক কিংবা সংশ্লিষ্টতা নেই।

জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহ আলম শেখ। ওই নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থীকে ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ার অপরাধে তৎকালে দল থেকে তাঁকে আজীবন বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি দলীয় কোনো পদ-পদবিতে আর ফিরে আসেননি।

Model Hospital

অবশেষে বুধবার (৭ অক্টোবর ২০২৬) রাতে রাজনৈতিক অঙ্গন থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নেওয়ার এই ব্যক্তিগত ঘোষণা দেন তিনি।