সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ঝড়বৃষ্টি উপেক্ষা করে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির বিজয়ের উৎসব

বিএনপিকে নিয়ে খেলা বন্ধ করুন প্রশাসনকে এম এ হান্নানের হুঁশিয়ারি

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৯:১৯ পিএম
বিএনপিকে নিয়ে খেলা বন্ধ করুন প্রশাসনকে এম এ হান্নানের হুঁশিয়ারি

জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত বিজয় উৎসবের আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান।

ঝড়বৃষ্টি উপেক্ষা করে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় উৎসব উপলক্ষে ফরিদগঞ্জে মিছিল ও আলোচনা সভায় অংশ নিয়েছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী।
মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) বিকেলে কালিরবাজার চৌরাস্তা এলাকায় মিছিল শেষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির ১ নম্বর সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান বলেন, “ফ্যাসিবাদীরা বিদায় নিলেও ফরিদগঞ্জে তাদের দোসররা এখনো সক্রিয়। ঐক্যবদ্ধ বিএনপিকে বিভক্ত করার চেষ্টা চলছে যার মাধ্যমে প্রশাসন ফ্যাসিবাদী ফায়দা লুটছে। কিন্তু জনগণ জানে, আমার নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি আজও ঐক্যবদ্ধ রয়েছে।”
তিনি বলেন, “আজকের সভায় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দের উপস্থিতি প্রমাণ করে—এখনো বিএনপির শক্ত ভিত রয়েছে। তবুও আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। প্রশাসনের লোকজনকে হুঁশিয়ার করে দিচ্ছি—আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যদি ভোট দিতে পারে, বিএনপিই ক্ষমতায় আসবে। তখন ফরিদগঞ্জের ফ্যাসিবাদী দোসরদের জবাবদিহির মুখে পড়তে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের হাতে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। বিএনপিকে নিয়ে খেলাধুলা বন্ধ করুন। বিএনপি কোনো ভুঁইফোঁড় দল নয়।”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সেলিম, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, জেলা মহিলা দলের সভাপতি ও পিপি অ্যাডভোকেট কোহিনুর বেগম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুস ও মজিবুর রহমান দুলাল।
এছাড়া উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন, ডা. আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা,
আব্দুল খালেক পাটওয়ারী, মহসিন মোল্লা, নজরুল ইসলাম নজু, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক খান, সাংগঠনিক সম্পাদক রুবেল গাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফুর রহমান পাটওয়ারী, সাধারণ সম্পাদক ছবুর পাটওয়ারী রুবেল, উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিম খান, সাধারণ সম্পাদক দুলাল, পৌর শ্রমিকদলের পিংকু কাজী, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুর, সাধারণ সম্পাদক আবু ইউসুফ শাওন চৌধুরী, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিবলু, উপজেলা মহিলা দলের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানাসহ হাজার হাজার নেতাকর্মী।

চাঁদপুরে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ এম
চাঁদপুরে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক 

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তামজিদ মৃধা

চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের অভিযানে আটক হওয়া নিষিদ্ধঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ইউনিয়ন বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে।
শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ছাড়িয়ে নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতার নাম তামজিদ হাসান মৃধা (৩২)। তিনি মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তামজিদ মৃধা ওই ইউনিয়নের আশ্বিনপুর গ্রামের মৃত আবদুল আউয়াল বাচ্চু মৃধার ছেলে। তার দুই ভাই বিএনপির রাজনীতির সাথে জরিত। এক ভাই তোফায়েল মৃধা উপজেলা যুবদলের সদস্য এবং আরেক ভাই আলম মৃধা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক।
তামজিদ মৃধার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর রাত ৯টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর মাদ্রাসার সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি তামজিদ হাসান মৃধাকে আটক করে পুলিশ। খবর পেয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শরীফ পাটোয়ারী, উপজেলা যুবদলের সদস্য এবং আটক তামজিদ মৃধার বড় ভাই তোফায়েল মৃধা, আরেক ভাই ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আলম মৃধাসহ কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে তাঁরা পুলিশকে চাপ দিয়ে আটক ছাত্রলীগ সভাপতিকে ছাড়িয়ে নিয়ে যান। এ ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে।
​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী জানান, আটক তামজিদ মৃধার কাছ থেকে মাদক উদ্ধার করা হলেও সবকিছু জেনে শুনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁকে ছাড়িয়ে নেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ। এর ফলে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এলাকাবাসীর দাবি, গত ৫ আগস্টের পর থেকে এই বিএনপি নেতা সরকারি গাছ বিক্রি, সরকারি চাল আত্মসাৎসহ নানা ধরনের অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছেন। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দের কাছে বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে অবিলম্বে আবুল কালাম আজাদসহ তার সহযোগীদের দল থেকে বহিষ্কারের জোর দাবি জানান তারা।
​ঘটনার বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ থানা এসআই দেলোয়ার হোসেন জানায়, অভিযান চালানোর সময় তানজিদ মৃধাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এসে তাঁকে নিয়ে যান। তবে তাৎক্ষণিক তামজিদ মৃধা যে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমরা তা শনাক্ত করতে পারেনি। পরে বিষয়টি জানা গেছে সে ছাত্রলীগ নেতা।
​অভিযোগের বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, তামজিদ মৃধাকে ছাড়িয়ে নেওয়ার সময় আমি ছিলাম না। তার ভাই তোফায়েল মৃধা ও আলম মৃধা তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়েছে। আমি পরে গিয়ে জানতে পেরেছি পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।