সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

‘ফ্যাসিস্ট সরকারের’ পতনের বর্ষপূর্তি উপলক্ষে

ফরিদগঞ্জে কেন্দ্রীয় বিএনপি নেতার নেতৃত্বে বৃষ্টিভেজা বিজয় র‌্যালি

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৯:২১ পিএম
ফরিদগঞ্জে কেন্দ্রীয় বিএনপি নেতার নেতৃত্বে বৃষ্টিভেজা বিজয় র‌্যালি
‘ফ্যাসিস্ট সরকারের’ পতনের এক বছর পূর্তিতে ফরিদগঞ্জে কেন্দ্রীয়  নেতা মোতাহার হোসেন পাটোয়ারীর নেতৃত্বে বিজয় র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে নেতা-কর্মীরা বৃষ্টিতে ভিজেই অংশ নেন কর্মসূচিতে।
সোমবার (৫ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার আম্বিয়া ইউনুস ফাউন্ডেশনের সামনে থেকে বর্ণাঢ্য বিজয় র‌্যালি শুরু হয়। র‌্যালিটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালির বাজার চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় একটি সংক্ষিপ্ত সমাবেশ।
এই কর্মসূচির নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী মোতাহার হোসেন পাটওয়ারী।
সমাবেশে মোতাহার হোসেন পাটওয়ারী বলেন, “২০২৪ সালের জুলাইয়ে ছাত্রজনতা, যুবদল, ছাত্রদলের গড়ে তোলা গণঅভ্যুত্থানে দেশ থেকে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে। জনগণের সেই বিজয় বিএনপি এখনো ধরে রেখেছে। আমাদের দায়িত্ব এই গণজাগরণকে ধরে রাখা ও আরো শক্তিশালী করা।”
তিনি আরও বলেন, “বিএনপি এখন আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। এই ঐক্যের শক্তিতেই আমরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করবো। দলীয় নেতা-কর্মীদের আর কোনোভাবে বিভক্তি নয়, একসাথে চলতে হবে।”
র‌্যালি শুরুর আগেই প্রবল বৃষ্টি নামে। তবু নেতা-কর্মীরা ছাতা ছাড়াই রাস্তায় অবস্থান নিয়ে শ্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। তারা ‘ফ্যাসিবাদ নিপাত যাক’, ‘গণঅভ্যুত্থান জিন্দাবাদ’, ‘বিএনপির বিজয় অটুট থাকুক’ ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন, তিনি বলেন, “বিএনপির এই বিজয় ছিল নিপীড়নের বিরুদ্ধে এক প্রতিরোধের ফসল। আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো।”
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন টেলু, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান গাজী, জেলা যুবদলের সদস্য মো. আমির হোসেন খান, মো. জহিরুল ইসলাম, মো. মঞ্জুর হোসেন রনি, মো. নকিব চৌধুরী, উপজেলা মহিলা দলের নেত্রী শারমিন করিম, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন স্বপন, বালিথুবা পূর্ব ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল হোসেন, সুবিদপুর পূর্ব ইউনিয়নের যুবদল নেতা মো. হাফিজ হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি অনিক হাছান মাছুম, গুপ্টি পশ্চিম ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রোকন, পাইকপাড়া উত্তর ইউনিয়নের ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক রুবেল, যুবদল নেতা মাহফুজ, আনোয়ার গাজী, সুমন মোল্লা, হাবিব মেম্বার, সবুজ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম সুমন, ইসমাইল হোসেন বাবু, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. পারভেজ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন মিজি, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাউছার মিজি, শরীফ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী।
এ কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীদের সরব উপস্থিতি স্থানীয় পর্যায়ে তৃণমূলের সংগঠিত অবস্থার প্রতিফলন ঘটায়। এ ধরনের কর্মসূচি ভবিষ্যতের আন্দোলনের ভিত্তি গড়ে তুলতে সহায়ক হতে পারে।

চাঁদপুরে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ এম
চাঁদপুরে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক 

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তামজিদ মৃধা

চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের অভিযানে আটক হওয়া নিষিদ্ধঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ইউনিয়ন বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে।
শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ছাড়িয়ে নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতার নাম তামজিদ হাসান মৃধা (৩২)। তিনি মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তামজিদ মৃধা ওই ইউনিয়নের আশ্বিনপুর গ্রামের মৃত আবদুল আউয়াল বাচ্চু মৃধার ছেলে। তার দুই ভাই বিএনপির রাজনীতির সাথে জরিত। এক ভাই তোফায়েল মৃধা উপজেলা যুবদলের সদস্য এবং আরেক ভাই আলম মৃধা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক।
তামজিদ মৃধার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর রাত ৯টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর মাদ্রাসার সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি তামজিদ হাসান মৃধাকে আটক করে পুলিশ। খবর পেয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শরীফ পাটোয়ারী, উপজেলা যুবদলের সদস্য এবং আটক তামজিদ মৃধার বড় ভাই তোফায়েল মৃধা, আরেক ভাই ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আলম মৃধাসহ কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে তাঁরা পুলিশকে চাপ দিয়ে আটক ছাত্রলীগ সভাপতিকে ছাড়িয়ে নিয়ে যান। এ ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে।
​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী জানান, আটক তামজিদ মৃধার কাছ থেকে মাদক উদ্ধার করা হলেও সবকিছু জেনে শুনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁকে ছাড়িয়ে নেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ। এর ফলে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এলাকাবাসীর দাবি, গত ৫ আগস্টের পর থেকে এই বিএনপি নেতা সরকারি গাছ বিক্রি, সরকারি চাল আত্মসাৎসহ নানা ধরনের অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছেন। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দের কাছে বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে অবিলম্বে আবুল কালাম আজাদসহ তার সহযোগীদের দল থেকে বহিষ্কারের জোর দাবি জানান তারা।
​ঘটনার বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ থানা এসআই দেলোয়ার হোসেন জানায়, অভিযান চালানোর সময় তানজিদ মৃধাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এসে তাঁকে নিয়ে যান। তবে তাৎক্ষণিক তামজিদ মৃধা যে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমরা তা শনাক্ত করতে পারেনি। পরে বিষয়টি জানা গেছে সে ছাত্রলীগ নেতা।
​অভিযোগের বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, তামজিদ মৃধাকে ছাড়িয়ে নেওয়ার সময় আমি ছিলাম না। তার ভাই তোফায়েল মৃধা ও আলম মৃধা তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়েছে। আমি পরে গিয়ে জানতে পেরেছি পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।