সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৯:২৮ পিএম
শাহরাস্তিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
শাহরাস্তিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার  (১২- আগষ্ট)  সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, যুবঋণ, সনদ বিতরণ ও পবিত্র কুরআন তেলাওয়াত এবং শপথ গ্রহণ  অনুষ্ঠিত হয়।
এ বছরের প্রতিপাদ্য ছিল— “প্রযুক্তি নির্ভর যুবশক্তি কর্মজীবন, বহুমাত্রিক অংশীদারিত্বে অগ্রগতি”। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন যুবকদের প্রযুক্তি-নির্ভর দক্ষতা অর্জন ও ইতিবাচক অংশীদারিত্বের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘যুবকরাই দেশের ভবিষ্যৎ।
তাদের সঠিক দিকনির্দেশনা ও উদ্যোক্তা হয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামসুল আমীন স্বাগত বক্তব্যে বলেন, “যুবকদের স্বপ্ন পূরণে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে।
সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ সাহাদাত হোসেনের  সঞ্চালনায়  এ সময় আরো উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা রেজোয়ান হোসেন, সাংবাদিক হাবিবুর রহমান ভূঁইয়া,কাজী হুমায়ুন কবির, মঈনুল ইসলাম কাজল, নোমান হোসেন আখন্দ,  শাহরাস্তি পরিবার উন্নয়ন সংস্থার  পরিচালক মোঃ আবদুল মান্নান, নির্বাহী পরিচালক আতাকরা যুব  সংঘের  খোরশেদ আলম।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুবিধাভোগী যুবক-যুবতী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।