সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

হাইমচরে দক্ষিণ ইউনিয়ন ওলামা দলের সভাপতি মালেক, সম্পাদক মুস্তাফিজুর

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২, ৫:২৮ এম
হাইমচরে দক্ষিণ ইউনিয়ন ওলামা দলের সভাপতি মালেক, সম্পাদক মুস্তাফিজুর
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচর উপজেলার ৩নং আলগী দক্ষিণ ইউনিয়ন ওলামা দলের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি মাওলানা মোঃ আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মুস্তাফিজুর রহমান কে মনোনীত করা হয়।
গতকাল ১১ ফেব্রুয়ারী ২০২২ শুক্রবার বাদ আছর আলগী দক্ষিণ ইউনিয়নে উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আলাউদ্দিন আনসারীর যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন করা হয়। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পূর্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ আব্দুর রশীদ খান, উপজেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মোক্তার আহমদ মিজি, দপ্তর সম্পাদক মাওলানা মোঃ আনোয়ার হোসাইন, প্রচার সম্পাদক সালাউদ্দিন আহমেদ প্রমূখ।
দক্ষিণ ইউনিয়ন ওলামা দলের পুর্নাঙ্গ কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুস সালাম শেখ, সহ-সভাপতি মৌলভী মোস্তফা মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ তৈয়ব আলী, সাংগঠনিক সম্পাদক মৌলভী সানাউল্লাহ পাটওয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জসিম উদ্দিন মুন্সি, মসজিদ ভিত্তিক সম্পাদক মাওলানা মোক্তার আহমদ মিজি, প্রচার সম্পাদক হাফেজ খোরশেদ আলম গোলদার, কোষাধ্যক্ষ মাওলানা আমানত উল্লাহ শাহ, দপ্তর সম্পাদক মাওলানা নোমান বেপারী, ধর্ম বিষয়ক সম্পাদক শামীম ওসমান, ক্রীড়া সম্পাদক হাজী মোঃ দুলাল হোসেন, সদস্য মাওলানা মোঃ ইব্রাহিম, সাইফুল ইসলাম, মোক্তার আহমদ আখন, মোক্তার গাজী, আব্দুল মান্নান ঢালী, হোসেন মাঝি, মহন মাঝি, আব্দুল হালিম মিজি।

হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১৫ এম
হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দ্বাদশ ইউনিয়ন যুবদলের সম্ভাব্য সভাপতি প্রার্থী আসাদ পাঠান।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দ্বাদশ ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালি ও সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

আসাদ পাঠান বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন করায় হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের উদ্যোগ, সাংগঠনিক প্রচেষ্টা ও সুন্দর আয়োজনের ফলে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল হয়েছে।

তিনি আরও বলেন, দ্বাদশ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে আনন্দিত। ভবিষ্যতেও যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন—এটাই প্রত্যাশা।

Model Hospital

পরিশেষে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ভূমিকা রাখা হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সকল নেতৃবৃন্দের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন আসাদ পাঠান।