বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে চলাচলের রাস্তা অবরুদ্ধ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৪৮ পিএম
মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে চলাচলের রাস্তা অবরুদ্ধ

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার মমরুজকান্দি গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গার উপর ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে দেখা গেছে, মামলার বাদীর ছেলে হানিফ নিজেই আদালতের নিষেধাজ্ঞা করে ঘর নির্মাণ করেছেন। শুধু তাই নয় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে চলাচলের রাস্তা অবরুদ্ধ করেও রেখেছেন তিনি। উক্ত ঘটনায় শৃঙ্খলা নস্ট হওয়ার আশংকা দেখা দিয়েছে।

জানা গেছে, মমরুজকান্দি মৌজার ১৩৯নং খতিয়ানের ৫৫১ দাগে ০.০৫ একর ভূমি মোসাম্মৎ হালিমা বেগমের কাছ থেকে প্রতিবেশী বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদ এর মেয়ে আমেনা আক্তার দলিল মুলে ক্রয় করে ভোগদখলে আছেন। দাতা হালিমা বেগমের ভাই মৃত আজিম উদ্দিনের ছেলে আছু মিয়া উক্ত জায়গা ওয়ারিশ সূত্রে মালিকানা দাবী করে চাঁদপুর কোর্টে মৃত বক্স আলীর ছেলে আলী আহম্মদ, আলী আহম্মদের মেয়ে আছমা সহ ৭ জনকে বিবাদী করে মামলা দায়ের করেন। উক্ত মামলার প্রেক্ষিতে আদালত উক্ত ভূমির উপর স্থিতিশীলতা বজায় রাখার আদেশ দেন। গত ১২ নভেম্বর’২১ তারিখে মতলব উত্তর থানার এসএসআই মোঃ দুলাল হোসেন নিষেধাজ্ঞা নোটিশ জারি করেন।

পরবর্তীতে প্রতিপক্ষও আদালতে আরেকটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে উপজেলা ভূমি অফিস সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন। উক্ত জায়গা গ্রহীতা আমেনা আক্তার দলিল মুলে ক্রয় করে ভোগদখলে প্রতীয়মান আছেন। কিন্তু গত ১০ ফেব্রুয়ারী প্রথম মামলার বাদী আছু মিয়ার ছেলে হানিফ সহ আরো কয়েকজন জোড়পূর্বক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই জায়গার উপর ঘর নির্মাণ করেন। আলী আহম্মদ মিয়ার মেয়ে আছমা বলেন, আমি সহ কয়েকজন ঘর তোলতে বাঁধা দিলে আমাদেরকে হুমকি ধামকি দেয়। এবং বেশি কথা বললে মেরে ফেলবে বলেও হুমকি দেয়। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। আমাদের বাড়ি থেকে বের হওয়ার পথ অবরুদ্ধ করে রেখেছে।

সরজমিনে আছু মিয়ার ছেলে হানিফের সাথে কথা হলে তিনি বলেন, এখানে আমার দোকান আছে। উক্ত দোকান মেরামত করছি। কেউ কিছু বললে খবর আছে।

Model Hospital

আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:১৫ এম
আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

শারীরিক অসুস্থতা ও মানসিক পরিস্থিতির কারণ দেখিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে চিরতরে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ।

বুধবার (৭ অক্টোবর) রাতে গণমাধ্যমকর্মীদের সাথে মুঠোফোনে বিশেষ তিনি রাজনৈতি থেকে নিজের সরে দাঁড়ানোর এই চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করেন।

বার্তায় চেয়ারম্যান শাহ আলম শেখ স্পষ্ট জানিয়ে দেন, আমি আমার নিজের শারীরিক ও মানসিক সার্বিক অবস্থা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজকের পর থেকে দেশের কোনো রাজনৈতিক দলের সাথেই আমার আর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক কিংবা সংশ্লিষ্টতা নেই।

জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহ আলম শেখ। ওই নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থীকে ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ার অপরাধে তৎকালে দল থেকে তাঁকে আজীবন বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি দলীয় কোনো পদ-পদবিতে আর ফিরে আসেননি।

Model Hospital

অবশেষে বুধবার (৭ অক্টোবর ২০২৬) রাতে রাজনৈতিক অঙ্গন থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নেওয়ার এই ব্যক্তিগত ঘোষণা দেন তিনি।