শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

কচুয়ায় সাবেক কাউন্সিলর শাহজাহান মজুমদারের ইন্তেকাল, দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ৫:২৮ পিএম
কচুয়ায় সাবেক কাউন্সিলর শাহজাহান মজুমদারের ইন্তেকাল, দাফন সম্পন্ন

মো. রাসেল : কচুয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান মজুমদার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়ারাজিউন)।

শনিবার রাত ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা আজগর আলী হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন।

রবিবার বাদ জোহর পৌরসভার ডাকবাংলো ঈদগাহ মসজিদ প্রাঙ্গনে জানাযা নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, কচুয়া বাজার কমিটির সভাপতি জাকির হোসেন বাটা প্রমুখ।

জানাযা শেষে মরহুমের লাশ পৌরসভার কড়ইয়া গ্রামের মজুমদার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, সাবেক এনবিআরের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ গোলাম হোসেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান শিশির সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ শোকসপ্ত পরিবারের প্রতি শোক ও গভীর সমবেদনা প্রকাশ করেন।

Model Hospital

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।